পদোন্নতি পেয়ে বিদায় নিলেন নারায়ণগঞ্জের জেলা তথ্য অফিসার কামরুজ্জামান

প্রথম পাতা » ছবি গ্যালারী » পদোন্নতি পেয়ে বিদায় নিলেন নারায়ণগঞ্জের জেলা তথ্য অফিসার কামরুজ্জামান
বুধবার, ৮ জুলাই ২০২৬



পদোন্নতি পেয়ে বিদায় নিলেন নারায়ণগঞ্জের জেলা তথ্য অফিসার কামরুজ্জামান

নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের জেলা তথ্য অফিসার মোহাম্মদ কামরুজ্জামান উপপরিচালক পদে পদোন্নতি পাওয়ায় তাকে বিদায় সংবর্ধনা জানিয়েছে জেলা তথ্য অফিস, নারায়ণগঞ্জ।
বুধবার ৮ জুলাই নারায়ণগঞ্জ জেলা তথ্য অফিসের কার্যালয়ে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে জেলা তথ্য অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা মো. কামরুজ্জামানের দীর্ঘদিনের পেশাদারিত্ব, নিষ্ঠা ও সরকারি প্রচার কার্যক্রমে অবদানের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, তার নেতৃত্বে নারায়ণগঞ্জে সরকারের উন্নয়ন বার্তা ও নাগরিক সেবার তথ্য মানুষের দোরগোড়ায় পৌঁছেছে।
বিদায় সংবর্ধনায় মোহাম্মদ কামরুজ্জামান বলেন, “নারায়ণগঞ্জে কাজ করার সময় জেলা প্রশাসন, সাংবাদিক ও সহকর্মীদের কাছ থেকে যে সহযোগিতা ও ভালোবাসা পেয়েছি তা আমি আজীবন মনে রাখব। নতুন দায়িত্বে গিয়েও সরকারের তথ্য-প্রচার কার্যক্রমকে আরও গতিশীল করতে কাজ করে যাব।”
তিনি আরও বলেন, “জনগণকে সঠিক তথ্য দিয়ে সচেতন করাই আমাদের মূল লক্ষ্য। নতুন পদে দায়িত্ব পালনের সময়ও আমি এ আদর্শ ধারণ করব।”
অনুষ্ঠান শেষে জেলা তথ্য অফিসের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

বাংলাদেশ সময়: ১৭:২৯:৫৩   ৯০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে আলোচনা সভা
মায়ের ভরণপোষণ না দিয়ে মারধর, প্রতিবাদ করায় চাচাকে পিটাল ভাতিজা
ফরিদপুর থাইরয়েড রোগ নিয়ে বৈজ্ঞানিক সেমিনার
শতভাগ স্বাক্ষরতা নিশ্চিত করাই বড়ো চ্যালেঞ্জ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সালথায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত ১৫
ওয়াটার এটিএমের নিয়মিত রক্ষণাবেক্ষণে জোর দিলেন এলজিআরডি মন্ত্রী
চার সংসদীয় স্থায়ী কমিটি গঠন, দায়িত্ব পেলেন যারা
বাংলাদেশ-সুইজারল্যান্ড সম্পর্ক জোরদারে নিয়মিত যোগাযোগের তাগিদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুনের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ