বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে ৩ লাখ টাকা ছিনতাই

প্রথম পাতা » ছবি গ্যালারী » বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে ৩ লাখ টাকা ছিনতাই
বুধবার, ৮ জুলাই ২০২৬



বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে ৩ লাখ টাকা ছিনতাই

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে দিনে দুপুরে ব্যবসায়ীকে কুপিয়ে ৩ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

আজ ৮ জুলাই বুধবার সকালে বোয়ালমারী-আলফাডাঙ্গা সড়কে উপজেলার শেখর ইউনিয়নের ছত্রকান্দা নামক স্থানে এ ঘটনা ঘটে। গুরুতর আহত ব্যবসায়ী সৈয়দ সোহরাব আলী (৪৮) বর্তমানে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

জানা যায়, সহস্রাইল বাজারের রড সিমেন্ট ব্যবসায়ী সোহরাব আলী বুধবার সকাল ১০ টার দিকে টাকা নিয়ে মোটরসাইকেল যোগে আলফাডাঙ্গায় ব্যাংকে জমা দেওয়ার উদ্দেশ্যে বের হয়। সে ছত্রকান্দা খালেক মাস্টারের বাড়ির সামনে পৌঁছলে মুখবাধা ৩ দুর্বৃত্ত তার গতি রোধ করে টাকার ব্যাগ ছিনিয়ে নিতে চায়। ব্যবসায়ী বাধা দিলে তাকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা সোহরাব আলীকে উদ্ধার করে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মো. মোস্তাফিজুর রহমান বলেন, ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে যাই। ইতিমধ্যে পুলিশ বিষয়টি নিয়ে কাজ শুরু করেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:৪১:৫৪   ১১২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জামালপুরে মক্তবছাত্রীকে ধর্ষণ, ধর্মীয় শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড
সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন: নারায়ণগঞ্জে তৃতীয়বারের মতো পুরস্কৃত হলেন ডিএসবি হুমায়ুন কবির
উন্নত ভবিষ্যৎ গড়তে বৈশ্বিক সুশাসন ফোরামের আয়োজন চীনের
শ্রীলঙ্কায় চিকিৎসা চেয়েছেন আটকে পড়া ইরানি নাবিকেরা
নিজেদের ব্যর্থতা বিরোধীদের ওপর চাপাবেন না
পালমারের প্রথম লাল কার্ডে জয়ের খরা কাটাল টটেনহাম
ঢাকায় আসছেন ‘মেরি জিন্দেগি হ্যায় তু’ অভিনেতা
জাইমা রহমানের জন্মদিনে ৫৪৮ ছাত্রীকে বাইসাইকেল দিলেন মীর শাহে আলম
খাদ্যশস্য সংরক্ষণে যুক্তরাষ্ট্রের কারিগরি সহায়তা চাইলেন মন্ত্রী
পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়নে দায়িত্ব নিয়ে কাজ করবে সরকার - পানিসম্পদমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ