​বরিশালে বিদ্যুৎস্পৃষ্টে নিহত সেনা সার্জেন্ট সেলিমের লাশ সরিষাবাড়ীতে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

প্রথম পাতা » ছবি গ্যালারী » ​বরিশালে বিদ্যুৎস্পৃষ্টে নিহত সেনা সার্জেন্ট সেলিমের লাশ সরিষাবাড়ীতে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
বুধবার, ৮ জুলাই ২০২৬



​বরিশালে বিদ্যুৎস্পৃষ্টে নিহত সেনা সার্জেন্ট সেলিমের লাশ সরিষাবাড়ীতে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

জামালপুর প্রতিনিধি : বরিশাল সেনানিবাসে কর্মরত অবস্থায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু বরণ করেছেন জামালপুরের সরিষাবাড়ী উপজেলার সেনা সদস্য (সার্জেন্ট) মোঃ সেলিম হোসেন (৩৫)। আজ বুধবার (৮ জুলাই) বিকেলে রাষ্ট্রীয় ও সামরিক সম্মান প্রদর্শনের পর পারিবারিক গোরস্থানে তার মরদেহ দাফন করা হয়েছে।

​পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার (৬ জুলাই) বরিশাল সেনানিবাসের ফার্মবেস-২ (সিকিউ) রেশন স্টোরে ডিউটিরত ছিলেন সার্জেন্ট সেলিম হোসেন। এ সময় রেশন স্টোরের চালার টিন ভেঙে তার বুকের ওপর পড়লে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তার সহকর্মী ও অন্য সেনা সদস্যরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

​আজ বুধবার বিকেলে নিহত সেনা সদস্যের মরদেহ তার নিজ বাড়ি—সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের ডোয়াইল এলাকায় নিয়ে আসা হয়। কফিনবন্দি মরদেহ এলাকায় পৌঁছালে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। প্রিয় সন্তান ও সহযোদ্ধাকে হারিয়ে পরিবার ও প্রতিবেশীদের মাঝে নেমে আসে গভীর শোকের ছায়া।

পরবর্তীতে বিকেল ৪টায় সেনাবাহিনীর একটি চৌকস দলের পক্ষ থেকে মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা ও রাষ্ট্রীয় সম্মান (গার্ড অব অনার) প্রদর্শন করা হয়। এরপর স্থানীয় ঈদগাহ মাঠে জানাজা নামাজ শেষে সামরিক ও রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।

​মৃত্যুকালে তিনি পরিবার, পরিজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর এই অকাল ও আকস্মিক মৃত্যুতে পুরো ডোয়াইল ইউনিয়ন জুড়ে শোকের মাতম চলছে।

বাংলাদেশ সময়: ২২:৪৫:০৭   ১০২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ড. ইউনূস কত চালাক, পে স্কেলও আমাদের ওপর চাপিয়ে গেছেন : মীর শাহে আলম
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় মারুবেনি, সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
দুর্গাপূজা উপলক্ষে ৮৫টি মণ্ডপে অনুদান দিলেন রাসিক প্রশাসক
নারীর স্বাস্থ্য ও টেকসই স্বাস্থ্যসেবায় ২৫০ মিলিয়ন ইউরো বিনিয়োগের উদ্যোগ বাংলাদেশ ও ইআইবির
আহত ৪ বাংলাদে‌শি আইসিইউতে, পরিচয় শনাক্তের চেষ্টা চলছে
ত্রিশালে আন্তর্জাতিক মানের বিমানবন্দর গড়ে তোলা হবে : বিমানমন্ত্রী
গুপ্ত বা নিষিদ্ধ বাহিনী যেন পূজায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে - তথ্য প্রতিমন্ত্রী
বাগেরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সভা
সামাজিক সমস্যার স্থায়ী সমাধানে মানুষের মনস্তাত্ত্বিক পরিবর্তন প্রয়োজন: সমাজকল্যাণ মন্ত্রী
দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় বন্দর কৌশল তৈরি হচ্ছে : নৌপরিবহনমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ