জামালপুরে জমি না দেওয়ায় মাকে বাড়িছাড়া করা সেই পাষণ্ড ছেলে গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে জমি না দেওয়ায় মাকে বাড়িছাড়া করা সেই পাষণ্ড ছেলে গ্রেপ্তার
বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬



জামালপুরে জমি না দেওয়ায় মাকে বাড়িছাড়া করা সেই পাষণ্ড ছেলে গ্রেপ্তার

জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে জন্মদাত্রী মায়ের ভরণপোষণ না দেওয়ার অভিযোগে রাশেদুল ইসলাম ওরফে জাকির (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী মায়ের দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

​গ্রেপ্তারকৃত রাশেদুল ইসলাম জাকির উপজেলার পোগলদিঘা ইউনিয়নের গেন্দারপাড়া গ্রামের মৃত মোজাম্মেল হক তালুকদারের ছেলে।
মামলা সূত্রে জানা যায়,​ দীর্ঘদিন ধরে মায়ের ভরণপোষণের দায়িত্ব পালন না করায়, ভুক্তভোগী মা রাশেদা বেগম (৬৪), পিতা-মাতার ভরণপোষণ আইন, ২০১৩-এর ৫(১) ও ৫(৫) ধারা একটি মামলা দায়ের করেন। সেই মামলায় ছেলে কে গ্রেফতার করা হয়।

বুধবার (৮ জুলাই) দুপুরে সরিষাবাড়ী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্ত রাশেদুল ইসলামকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। পরদিন বৃহস্পতিবার (৯ জুলাই) তাকে জামালপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন জানান, মায়ের দায়ের করা মামলার ভিত্তিতেই অভিযুক্ত রাশেদুল ইসলামকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধী যেই হোক, আইনের মুখোমুখি হতে হবে।

বাংলাদেশ সময়: ১৮:৩০:৩৮   ১২৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
জেলা ও দায়রা জজের নেতৃত্বে আদালত প্রাঙ্গণে ডেঙ্গু প্রতিরোধ অভিযান
সোনারগাঁয়ে ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ও ধ্বংস
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় শিশুসহ নিহত ৯
রোমাঞ্চকর লড়াইয়ে ব্রেন্টফোর্ডের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করল অ্যাস্টন ভিলা
শিক্ষার্থীদের গুণগত শিক্ষা নিশ্চিত করতে হবে: ভূমিমন্ত্রী
আবহমানকাল থেকেই বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ : তথ্য প্রতিমন্ত্রী
চেলসির কাছে বিধ্বস্ত বোর্নমাউথ
কালকিনিতে দুই গ্রুপের সংঘর্ষ ও হাত বোমা বিস্ফোরণ, আহত-৩

News 2 Narayanganj News Archive

আর্কাইভ