বন্দরে ডাকাতির ৭০টি ব্যাটারিসহ দুই ডাকাত গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » বন্দরে ডাকাতির ৭০টি ব্যাটারিসহ দুই ডাকাত গ্রেপ্তার
বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬



বন্দরে ডাকাতির ৭০টি ব্যাটারিসহ দুই ডাকাত গ্রেপ্তার

নারায়ণগঞ্জের বন্দরে একটি অটোরিকশা ও সিএনজি গ্যারেজে সংঘটিত ডাকাতির ঘটনায় দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডাকাতি হওয়া ৭০টি অটোরিকশার ব্যাটারি উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার অষ্টগ্রাম এলাকার মৃত অহেদ আলীর ছেলে অঙ্কুর মিয়া (৫০) এবং লক্ষ্মীপুর সদর উপজেলার চরমণ্ডল গ্রামের মৃত ইউসুফের ছেলে নূর নবী (৩৮)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১ জুলাই ভোরে বন্দরের মদনপুরের আন্দিরপাড় এলাকায় নিলুফা বেগমের মালিকানাধীন একটি অটোরিকশা ও সিএনজি গ্যারেজে ১০ থেকে ১৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল গ্যারেজের ম্যানেজার ফয়সালকে হাত-পা বেঁধে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে মোট ১০৬টি অটোরিকশার ব্যাটারি লুট করে।

ঘটনার পর গ্যারেজের মালিক নিলুফা বেগম বন্দর থানায় অভিযোগ দায়ের করেন।

বন্দর থানার এসআই ইয়াসিন আরাফাত জানান, অভিযোগের পর বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্তদের শনাক্ত করা হয়। পরে বুধবার রাতে সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকায় অভিযান চালিয়ে অঙ্কুর মিয়া ও নূর নবীকে গ্রেপ্তার করা হয়। তাদের হেফাজত থেকে ডাকাতি হওয়া ৭০টি অটোরিকশার ব্যাটারি উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, ডাকাতির ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তার এবং অবশিষ্ট ব্যাটারি উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮:৪৪:৪৩   ১৪০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
জেলা ও দায়রা জজের নেতৃত্বে আদালত প্রাঙ্গণে ডেঙ্গু প্রতিরোধ অভিযান
সোনারগাঁয়ে ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ও ধ্বংস
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় শিশুসহ নিহত ৯
রোমাঞ্চকর লড়াইয়ে ব্রেন্টফোর্ডের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করল অ্যাস্টন ভিলা
শিক্ষার্থীদের গুণগত শিক্ষা নিশ্চিত করতে হবে: ভূমিমন্ত্রী
আবহমানকাল থেকেই বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ : তথ্য প্রতিমন্ত্রী
চেলসির কাছে বিধ্বস্ত বোর্নমাউথ
কালকিনিতে দুই গ্রুপের সংঘর্ষ ও হাত বোমা বিস্ফোরণ, আহত-৩

News 2 Narayanganj News Archive

আর্কাইভ