শিবগঞ্জে রাইস মিলের পাহারাদারকে হত্যা মামলায় গ্রেপ্তার ২

প্রথম পাতা » ছবি গ্যালারী » শিবগঞ্জে রাইস মিলের পাহারাদারকে হত্যা মামলায় গ্রেপ্তার ২
শুক্রবার, ১০ জুলাই ২০২৬



শিবগঞ্জে রাইস মিলের পাহারাদারকে হত্যা মামলায় গ্রেপ্তার ২

বগুড়ার শিবগঞ্জে রাইস মিলে ট্রান্সফরমার চুরি করতে এসে মিলের পাহারাদারকে হাতুড়ি দিয়ে হত্যার ঘটনায় দায়ের হওয়া ডাকাতি ও হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ৫ জুলাই রাত সাড়ে ১১টার দিকে নিহত মোহাম্মদ আলী সরকার নিজবাড়িতে রাতের খাবার শেষে শিবগঞ্জ উপজেলার আটমূল ইউনিয়নের ফেনী গ্রামের ফুলতলা ঈদগাহ মাঠসংলগ্ন তাদের রাইস মিলে পাহারা দিতে যান। রাত আনুমানিক দেড়টার দিকে ৫-৬ সদস্যের একটি ডাকাত দল ট্রান্সফরমার চুরির উদ্দেশ্যে রাইস মিলে প্রবেশ করে। এসময় মোহাম্মদ আলী সরকার বিষয়টি টের পেলে ডাকাতরা তার হাত-পা রশি দিয়ে বেঁধে ফেলে। পরে তিনি ডাকাতদের চিনে ফেলায় পরিচয় প্রকাশ হয়ে যাওয়ার আশঙ্কায় তারা তাকে হত্যার উদ্দেশ্যে মাথায় হাতুড়ি দিয়ে উপর্যুপরি আঘাত করে।
এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে শিবগঞ্জ থানায় ৬ জুলাই নিয়মিত মামলা দায়ের করা হয়। মামলাটি দণ্ডবিধির ৩৯৬ ধারায় রুজু করা হয়েছে।

পুলিশ সুপার বগুড়া মীর্জা সায়েম মাহমুদ, পিপিএম-এর দিকনির্দেশনায়, শিবগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রবিউল ইসলামের তত্ত্বাবধানে এবং শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শাহীনুজ্জামানের সার্বিক সহযোগিতায় একটি বিশেষ অভিযানিক দল তদন্ত শুরু করে।

আধুনিক তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৯ জুলাই বিকেল ৫টা ৫ মিনিটে শিবগঞ্জ উপজেলার পুটখোর গ্রাম থেকে মো. শফিকুল ইসলাম (৪৩) এবং একই দিন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে কাঠগড়া গ্রাম থেকে মো. আব্দুল আলিমকে (৪০)-কে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, আসামিদের দেওয়া তথ্য যাচাই-বাছাই চলছে এবং পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার দুই আসামিকে আদালতে সোপর্দ করা হবে।

শিবগঞ্জ থানার ওসি শাহিনুজ্জামান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া দুই আসামি ঘটনাস্থলে উপস্থিত থেকে ডাকাতি ও হত্যাকাণ্ডে অংশ নেওয়ার কথা স্বীকার করেছে। তারা এ ঘটনায় জড়িত আরও কয়েকজন পলাতক আসামির নাম-পরিচয় এবং ঘটনার বিস্তারিত তথ্যও দিয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:৪১:০৭   ১০০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
৭০ পিস ইয়াবাসহ ধনবাড়ীতে জামালপুরের যুবদল নেতা গ্রেফতার
শিশুদের অধিকার নিশ্চিত করতে সবাইকে কাজ করতে হবে: এমপি কালাম
বাংলাদেশে এসেই ধর্ম বদলে বিয়ে করলেন ফিনল্যান্ডের নাগরিক
সামাজিক সুরক্ষা ও কর্মসংস্থানের সমন্বয়ে দারিদ্র্য বিমোচনে বিশ্বে মডেল বাংলাদেশ : ড. তিতুমীর
স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি, কর্মসংস্থান ও উচ্চশিক্ষার পথ সহজ করতে চায় সরকার : মাহ্দী আমিন
দেড় বছরের মধ্যে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা চালু করা হবে : পরিবেশমন্ত্রী
হার দিয়ে অস্ট্রেলিয়া সিরিজ শুরু করল বাংলাদেশ নারী দল
বাংলাদেশে আবার ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকে নিতে হবে: শামা ওবায়েদ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ