চকরিয়ায় বন্যার পানিতে নৌকা ডুবে দুই বোনের মৃত্যু

প্রথম পাতা » চট্টগ্রাম » চকরিয়ায় বন্যার পানিতে নৌকা ডুবে দুই বোনের মৃত্যু
শুক্রবার, ১০ জুলাই ২০২৬



চকরিয়ায় বন্যার পানিতে নৌকা ডুবে দুই বোনের মৃত্যু

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের রসুলাবাদ এলাকায় বন্যার পানিতে নৌকা ডুবে হাসনাতুল জন্নাত ঝর্ণা (১২) ও জেরিন (৭) নামে দুই বোনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) দুপুরে নৌকাডুবির প্রায় ছয় ঘণ্টার উদ্ধার অভিযান শেষে ঝর্ণার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস। এছাড়া হাসপাতালে চিকিৎসাধীন তার ছোটবোন জেরিনের মৃত্যু হয়।

নিহত ঝর্ণা ও জেরিন ওই এলাকার স্থানীয় বাসিন্দা আব্দুল মালেকের মেয়ে।

জানা যায়, শুক্রবার সকালে বন্যার পানিতে তাদের বাড়ি ডুবে যাওয়ায় নৌকা যোগে পারাপার করে পাশের উঁচু জায়গায় যাচ্ছিল তিন বোন। এ সময় প্রবল স্রোতে তাদের নৌকাটি ডুবে যায়। এতে ঝর্ণাসহ তার দুই বোন সাওরিন মনি ও জেরিন পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা সাওরিন ও জেরিনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। তবে ঝর্ণা স্রোতে ভেসে নিখোঁজ হয়।

খবর পেয়ে চকরিয়া ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে টানা প্রায় ছয় ঘণ্টা অভিযান চালায়। পরে দুপুর ২টার দিকে ঝর্ণার লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছালেকুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বন্যার পানিতে পারাপারের সময় প্রবল স্রোতের কারণে নৌকাটি ডুবে যায়। দুই শিশুকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও ঝর্ণাকে বাঁচানো যায়নি। দীর্ঘ উদ্ধার অভিযানের পর ফায়ার সার্ভিস তার লাশ উদ্ধার করেছে।

এদিকে হাসপাতালে চিকিৎসাধীন দুপুর ১টার দিকে জেরিনের মৃত্যু হয়েছে বলে জানান তার বাবা আবদুল মালেক।

বাংলাদেশ সময়: ১৬:৪৭:৪৯   ৯০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


কুমিল্লায় ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত
শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে : অর্থমন্ত্রী
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি
কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী
মৎস্য-প্রাণিসম্পদ খাতে মাঠপর্যায়ে কার্যক্রম জোরদারের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ