ক্ষেতলালে জমি নিয়ে সংঘর্ষ, আহত ১০

প্রথম পাতা » ছবি গ্যালারী » ক্ষেতলালে জমি নিয়ে সংঘর্ষ, আহত ১০
শুক্রবার, ১০ জুলাই ২০২৬



ক্ষেতলালে জমি নিয়ে সংঘর্ষ, আহত ১০

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মহব্বতপুর গ্রামে জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতাল ও ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) সকালে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন— মহব্বতপুর গ্রামের আব্দুল হাকিম সরদার, আব্দুল গফুর, নাজিদুল সরদার, জামিউল হোসেন, আবু সাইদ, নাদিম সরদার ও নাজু বিবি। অপর পক্ষের আহত দুজন হলেন মঞ্জুরুল ও বেলজান।

আব্দুল হাকিম সরদার অভিযোগ করে জানান, তিনি ২০২০ সালে মহব্বতপুর গ্রামের আব্দুল লতিফের মেয়ে নুরুন্নাহানের কাছ থেকে ৯ শতক জমি ক্রয় করেন।
তবে পরে নুরুন্নাহানের ছোট বোন শারমিন ওই জমির মালিকানা দাবি করলে বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতেও মামলা রয়েছে।

তার দাবি, শুক্রবার সকালে শারমিন ও তার সমর্থকরা ওই জমির দখল নিতে এলে তিনি ও তার পরিবারের সদস্যরা বাধা দেন। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে উভয় পক্ষের ১০ জন আহত হন, যার মধ্যে তাঁর পক্ষের আটজন রয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতাল ও ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ক্ষেতলাল থানার ওসি মোক্তাদুল হোসেন বলেন, ‘জমি-সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ বা মামলা হলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬:৫৫:০৯   ১১৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
৭০ পিস ইয়াবাসহ ধনবাড়ীতে জামালপুরের যুবদল নেতা গ্রেফতার
শিশুদের অধিকার নিশ্চিত করতে সবাইকে কাজ করতে হবে: এমপি কালাম
বাংলাদেশে এসেই ধর্ম বদলে বিয়ে করলেন ফিনল্যান্ডের নাগরিক
সামাজিক সুরক্ষা ও কর্মসংস্থানের সমন্বয়ে দারিদ্র্য বিমোচনে বিশ্বে মডেল বাংলাদেশ : ড. তিতুমীর
স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি, কর্মসংস্থান ও উচ্চশিক্ষার পথ সহজ করতে চায় সরকার : মাহ্দী আমিন
দেড় বছরের মধ্যে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা চালু করা হবে : পরিবেশমন্ত্রী
হার দিয়ে অস্ট্রেলিয়া সিরিজ শুরু করল বাংলাদেশ নারী দল
বাংলাদেশে আবার ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকে নিতে হবে: শামা ওবায়েদ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ