সালথায় পুলিশের বিশেষ অভিযানে ৩৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » সালথায় পুলিশের বিশেষ অভিযানে ৩৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
শনিবার, ১১ জুলাই ২০২৬



সালথায় পুলিশের বিশেষ অভিযানে ৩৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

সালথা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সালথা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৩৫ পিস ইয়াবাসহ ইমরান শেখ (৩৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সালথা থানা পুলিশ।

শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় উপজেলার বল্লভদী ইউনিয়নের উত্তর চন্ডিবরদী গ্রামে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ইমরান ওই গ্রামের রব শেখের ছেলে।

অভিযান পরিচালনাকারী সালথা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মুকুল জানান, ইমরান শেখ দীর্ঘদিন ধরে গোপনে ইয়াবা ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তার বিরুদ্ধে এর আগেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। দীর্ঘদিনের নজরদারি ও গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় তার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার কাছ থেকে ৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান কঠোর ও আপসহীন। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে ৩৫ পিস ইয়াবাসহ ইমরান শেখকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।”

তিনি আরও জানান, শনিবার (১১ জুলাই) সকালে গ্রেপ্তারকৃত আসামিকে ফরিদপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে পুলিশের বিশেষ অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২২:৪৩:০৬   ৭৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আড়াইহাজারে বস্তাবন্দি লাশ উদ্ধারের ৬ ঘণ্টায় প্রধান আসামি গ্রেপ্তার
নারায়ণগঞ্জের ২৪০ পূজামণ্ডপে নিরাপত্তার প্রস্তুতি সম্পন্ন: জেলা প্রশাসক
প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
সালথা উপজেলা যুবদলের নতুন কমিটিতে আহ্বায়ক হাসান, সদস্যসচিব এনায়েত
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প : মীর হেলাল
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শনে সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী
লালন সাঁইয়ের মানবিক দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান শ্রমমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ