বিক্ষুব্ধ জনতার দেয়া আগুনে এক ঘন্টা যাবত জ্বলছে ৬ গাড়ী:: বাসচাপায় নিহত -৫

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিক্ষুব্ধ জনতার দেয়া আগুনে এক ঘন্টা যাবত জ্বলছে ৬ গাড়ী:: বাসচাপায় নিহত -৫
শনিবার, ১১ জুলাই ২০২৬



বিক্ষুব্ধ জনতার দেয়া আগুনে এক ঘন্টা যাবত জ্বলছে ৬ গাড়ী:: বাসচাপায় নিহত -৫

সদরপুর ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-খুলনা মহাসড়কে দুর্ঘটনাকবলিত একটি ডিমবাহী পিকআপ উদ্ধারকাজ চলাকালে যাত্রীবাহী বাসের চাপায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন।
শনিবার (১১ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার আলগী ইউনিয়নের সুয়াদী এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে একটি ডিমবাহী পিকআপ মহাসড়কে উল্টে যায়। পরে দুর্ঘটনাকবলিত পিকআপটি উদ্ধারের জন্য পুলিশ রেকার নিয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। এ সময় খুলনাগামী নড়াইল এক্সপ্রেসের একটি যাত্রীবাহী দ্রুতগামী বাস ঘটনাস্থলের পাশে দাঁড়িয়ে থাকা লোকজনকে পিষে দেয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত এবং হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যায়।
গুরুতর আহত কয়েকজনকে দ্রুত ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করেন এবং উদ্ধারকাজ পরিচালনা করেন। তবে গাড়ীগুলো মাঝে মাঝে বিস্ফোরণ ঘটায় কেউ এগিয়ে যাচ্ছেনা।
এদিকে দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা কয়েকটি বাসে ভাঙচুর চালায় এবং একটি বাসে অগ্নিসংযোগ করলে অন্তত ৬ টি গাড়ি ঘন্টাব্যাপী জ্বলছে।এ বিষয়ে পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী সময়ে জানানো হবে।

বাংলাদেশ সময়: ২২:৫৪:৫৯   ৮৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শনে সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী
লালন সাঁইয়ের মানবিক দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান শ্রমমন্ত্রীর
দুর্গোৎসব শেষ না হওয়া পর্যন্ত সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকতে প্রধানমন্ত্রীর নির্দেশ : এমপি খোকন তালুকদার
ম্যানচেস্টার সিটির সাতে সাত, পিছিয়ে পড়েও জিতল লিভারপুল
সব সম্প্রদায়ের অংশগ্রহণে গড়তে চাই মানবিক বাংলাদেশ : ত্রাণমন্ত্রী
সারা দেশে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে : আইজিপি
লালন শাহর ১৩৬তম তিরোধান দিবসে তিন দিনব্যাপী লালন উৎসবের উদ্বোধন
লালনের মানবতাবাদী দর্শন বৈষম্যহীন বাংলাদেশ গড়তে প্রেরণা জোগাবে : সংস্কৃতি প্রতিমন্ত্রী
তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ: প্রধানমন্ত্রী
ন্যায়বিচার নিশ্চিত করতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে -আইনমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ