রাঙামাটিতে এককালীন উপবৃত্তি পেলেন ৮৩১ শিক্ষার্থী

প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙামাটিতে এককালীন উপবৃত্তি পেলেন ৮৩১ শিক্ষার্থী
রবিবার, ১২ জুলাই ২০২৬



রাঙামাটিতে এককালীন উপবৃত্তি পেলেন ৮৩১ শিক্ষার্থী

জেলায় উচ্চ শিক্ষার প্রসার ও মেধার মূল্যায়নের ভিত্তিতে ৮৩১ জন কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীকে এককালীন শিক্ষা উপবৃত্তি দেওয়া হয়েছে।

আজ রোববার দুপুরে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সভাকক্ষে প্রধান অতিথি হিসেবে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মিজানুর রহমান ডিজিটাল পদ্ধতিতে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে শিক্ষা উপবৃত্তি কার্যক্রমের উদ্বোধন করেন।

প্রধান অতিথি বলেন, পাহাড়ের শিক্ষার্থীদের মেধার বিকাশ সাধন ও প্রতিযোগিতার মাধ্যমে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

এসময় উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খন্দকার মো. রিজাউল করিম, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা শিবলী নোমানসহ জেলা পরিষদের সদস্যবৃন্দ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এ বছর পার্বত্য জেলা পরিষদের নিয়মিত বৃত্তির পাশাপাশি প্রথমবারের মতো যুক্ত হয়েছে ‘রাঙামাটি বাজার ফান্ড’ এর বিশেষ মেধা বৃত্তি।

এ দুই তহবিল মিলিয়ে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও বিষয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের মাঝে মোট ৭৭ লাখ ১০ হাজার টাকা প্রদান করা হয়।

বাংলাদেশ সময়: ১৮:২৪:৩৯   ৯২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প : মীর হেলাল
রাষ্ট্র ধর্মীয় সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে : চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি
দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালাবে সরকার - কৃষিমন্ত্রী
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত বেড়ে ১০
আটক ২ পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ
গণতন্ত্রের ভিতকে শক্তিশালী রাখলে দেশের উন্নয়ন সম্ভব: পানিসম্পদমন্ত্রী
কক্সবাজারে কোনো ঝুঁকিপূর্ণ পূজামন্ডপ নেই: অধিনায়ক এসআরবি-১৫
অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই - স্বরাষ্ট্রমন্ত্রী
সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের নির্দেশ খাদ্যমন্ত্রীর
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ