সিদ্ধিরগঞ্জে অস্ত্র ও মাইক্রোবাসসহ ১ জন গ্রেফতার

প্রথম পাতা » ছবি গ্যালারী » সিদ্ধিরগঞ্জে অস্ত্র ও মাইক্রোবাসসহ ১ জন গ্রেফতার
রবিবার, ১২ জুলাই ২০২৬



সিদ্ধিরগঞ্জে অস্ত্র ও মাইক্রোবাসসহ ১ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশ এক বিশেষ অভিযান চালিয়ে রিভলবার, গুলি ও দেশীয় অস্ত্রসহ মোঃ সজিব আহমেদ (২৫) নামে এক অস্ত্রধারীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত সজিবের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি হত্যা মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

১২ জুলাই, ২০২৬ খ্রিঃ দিবাগত রাত ০২.৩০ ঘটিকার সময় সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি সাকিনের ২নং ওয়ার্ডস্থ চিশতিয়া বেকারীর সামনে পাকা রাস্তার ওপর থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের সঠিক দিক-নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোহাম্মদ এমদাদুল হক এর প্রত্যক্ষ নেতৃত্বে অবৈধ অস্ত্র-গুলি ও মাদকের বিরুদ্ধে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ও ফোর্সের সহায়তায় এই অভিযান চালানো হয়।

উদ্ধারকৃত আলামতসমূহ:
অভিযানকালে গ্রেফতারকৃত আসামির হেফাজত ও নিয়ন্ত্রণ থেকে নিচে উল্লিখিত আলামতসমূহ জব্দ করা হয়:

০১টি রিভলবার: একটি কাঠের বাটযুক্ত কালো রংয়ের স্প্যানিশ রিভলবার (বাটসহ আড়াআড়ি দৈর্ঘ্য ৭.৫ ইঞ্চি, যার গায়ে ইংরেজীতে ASTRA SPAIN R4O1150, ASTRA 680 এবং অপর পাশে 22 LR লেখা আছে)।

০৬ রাউন্ড গুলি: প্রতিটি গুলিতে ইংরেজীতে ‘E’ লেখা আছে।

০১টি মাইক্রোবাস: পুরাতন কালো রংয়ের একটি মাইক্রোবাস (যার রেজিঃ নং- ঢাকা মেট্রো-চ-২০-৫২৫৭, চেসিস নং- ZWR80-0294239, ইঞ্জিন নং- 2ZR-0A59755)।

০৩টি রামদা: কাঠের বাটযুক্ত লোহার তৈরি ভিন্ন ভিন্ন সাইজের (২৪ ইঞ্চি, ২৩ ইঞ্চি এবং ১৯.৫ ইঞ্চি) ৩টি ধারালো রামদা।

আসামির পরিচয়:
গ্রেফতারকৃত আসামি মোঃ সজিব আহমেদ (২৫), সিদ্ধিরগঞ্জের মিজমিজি (মাইজপাড়া, ২নং ওয়ার্ড) এলাকার মোঃ সানা উল্লাহ ও মৃত রাশিদা বেগমের পুত্র।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানায়, ধৃত আসামির বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি মামলা ও অস্ত্র আইনে পৃথক দুইটি নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় বৈষম্যবিরোধী আন্দোলনের একটি হত্যা মামলা রয়েছে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, এলাকায় অবৈধ অস্ত্র-গুলি ও মাদকসহ যেকোনো অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের এই সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৮:৪২:৪৫   ৭৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সাকার গোলে আর্সেনালের জয়
সিদ্ধিরগঞ্জে সজীব হত্যা মামলার প্রধান আসামি মাইকেল ও তার ছেলে গ্রেফতার, ৩টি ছুরি উদ্ধার
বগুড়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জিয়া ‍উদ্যানের লেকে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী
শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন তারেক রহমান
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
সাইবার অপরাধের নতুন মাত্রা: পর্নোগ্রাফির ছদ্মবেশে প্রতারণা ও ডিজিটাল নির্যাতন
থার্ড টার্মিনালে মর্মান্তিক দুর্ঘটনা বিমানবাহিনীর ৩ সদস্য নিহত, আহত ৪
৪৮তম বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী আজ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ