সদরপুরে ভারী বৃষ্টিতে পাকা সড়ক ধসে পুকুরে, চরম দুর্ভোগে এলাকাবাসী

প্রথম পাতা » ছবি গ্যালারী » সদরপুরে ভারী বৃষ্টিতে পাকা সড়ক ধসে পুকুরে, চরম দুর্ভোগে এলাকাবাসী
রবিবার, ১২ জুলাই ২০২৬



সদরপুরে ভারী বৃষ্টিতে পাকা সড়ক ধসে পুকুরে, চরম দুর্ভোগে এলাকাবাসী

সদরপুর ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলার হাট কৃষ্ণপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে কয়েক দিনের টানা ভারী বৃষ্টিতে একটি পাকা সড়কের অংশ বড় বড় গাছসহ পাশের পুকুরে ধসে পড়েছে। রবিবার ১২ জুলাই সকাল দশটার দিকে এ ঘটনা ঘটে এতে স্থানীয়দের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিনের ভোগান্তির পর সম্প্রতি সড়কটি সংস্কার করা হয়েছিল। তবে টানা বর্ষণে সড়কের একাংশ দুর্বল হয়ে বড় বড় গাছসহ পুকুরে ধসে পড়ে। ফলে সড়কটি এখন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
এলাকাবাসীর দাবি, প্রতিদিন এ সড়ক দিয়ে অসংখ্য মানুষ চলাচল করেন। দ্রুত প্রয়োজনীয় সংস্কারকাজ না করা হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

স্থানীয়রা জনদুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ এবং জরুরি ভিত্তিতে সড়কটি মেরামতের দাবি জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৮:৪৫:৩৯   ১১৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আড়াইহাজারে বস্তাবন্দি লাশ উদ্ধারের ৬ ঘণ্টায় প্রধান আসামি গ্রেপ্তার
নারায়ণগঞ্জের ২৪০ পূজামণ্ডপে নিরাপত্তার প্রস্তুতি সম্পন্ন: জেলা প্রশাসক
প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
সালথা উপজেলা যুবদলের নতুন কমিটিতে আহ্বায়ক হাসান, সদস্যসচিব এনায়েত
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প : মীর হেলাল
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শনে সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী
লালন সাঁইয়ের মানবিক দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান শ্রমমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ