সোমবার, ১৩ জুলাই ২০২৬

ফরিদপুরে ১২ বছরের শিশু নিখোঁজ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে ১২ বছরের শিশু নিখোঁজ
সোমবার, ১৩ জুলাই ২০২৬



ফরিদপুরে ১২ বছরের শিশু নিখোঁজ

ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুরের কোতয়ালী উপজেলার কানাইপুর ইউনিয়নের ঝাউখোলা গ্রাম থেকে সোলাইমান শেখ (১২) নামে এক শিশু নিখোঁজ হয়েছে।
এ ঘটনায় তার বাবা মো. আক্কাস আলী সেখ কোতয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নং ১০০৫ তারিখ ১৩/০৭/২৬,জানা যায়, গত ১২ জুলাই ২০২৬ তারিখ সকাল আনুমানিক ৭টার দিকে সোলাইমান শেখ কাউকে কিছু না জানিয়ে নিজ বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর থেকে সে আর বাড়িতে ফিরে আসেনি।
পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
নিখোঁজ সোলাইমানের গায়ের রং শ্যামলা, মাথার চুল কালো ও ছোট, উচ্চতা প্রায় ৪ ফুট ৫ ইঞ্চি। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল জিন্সের প্যান্ট ও হাফহাতা গোলগলা গেঞ্জি। সে ফরিদপুরের আঞ্চলিক ভাষায় কথা বলে এবং কোনো মোবাইল ফোন ব্যবহার করে না।
শিশুটির বাবা মো. আক্কাস আলী সেখ জানান, ছেলের সন্ধান পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে কোতয়ালী থানাকে অবহিত করা হবে।
এ ঘটনায় কোতয়ালী থানা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছে
পুলিশ ও পরিবারের পক্ষ থেকে সোলাইমান শেখের সন্ধান পেলে নিকটস্থ থানায় অথবা তার পরিবারের সঙ্গে মোবাইল নম্বর ‌ ০১৯৪৪ ৩৭৭২৯৫ ‌যোগাযোগ করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯:১৩:৫৮   ১৩ বার পঠিত