১১ বছর পর আদালতের রায়ে জমির মালিকানা ফিরে পেলেন মোখলেছুর

প্রথম পাতা » ছবি গ্যালারী » ১১ বছর পর আদালতের রায়ে জমির মালিকানা ফিরে পেলেন মোখলেছুর
সোমবার, ১৩ জুলাই ২০২৬



১১ বছর পর আদালতের রায়ে জমির মালিকানা ফিরে পেলেন মোখলেছুর

জামালপুর প্রতিনিধি : দীর্ঘ ১১ বছরের সুদীর্ঘ আইনি লড়াই শেষে অবশেষে নিজের পৈত্রিক জমির দখল ফিরে পেয়েছেন মোখলেছুর রহমান মুকুল। জামালপুরের মাদারগঞ্জ পৌরসভার চরগাবেরগ্রাম এলাকার বাসিন্দা মহির উদ্দিনের ছেলে মোখলেছুর রহমান।

​আদালতের নির্দেশে আজ সোমবার (১৩ জুলাই) দুপুরে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের চরকামারিয়া ফেলুর সংলগ্ন স্থানে অবস্থিত ৮৬ শতাংশ বিরোধপূর্ণ জমির দখল উচ্ছেদ অভিযান পরিচালনা করে বাদী পক্ষকে বুঝিয়ে দেওয়া হয়।

​স্থানী সূত্রে জানা যায়, চরগাবেরগ্রাম এলাকার কাশু মন্ডলের সাথে মোখলেছুর রহমান মুকুলের এই ৮৬ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। দীর্ঘ ১১ বছর ধরে আদালতে মামলা চলার পর সম্প্রতি বিজ্ঞ আদালত বাদীর পক্ষে রায় প্রদান করেন।

​উচ্ছেদ অভিযানের সময় বিরোধপূর্ণ জমিতে থাকা বিবাদী পক্ষের একটি থাকার ঘর এবং একটি গোয়ালঘর আইনি প্রক্রিয়ার মাধ্যমে উচ্ছেদ করা হয় এবং জমির সীমানা নির্ধারণ করে বাদীকে বুঝিয়ে দেওয়া হয়।

দীর্ঘ প্রতীক্ষিত জমি ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন মোখলেছুর রহমান মুকুল। তিনি আদালত ও স্থানীয় প্রশাসনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ​”ন্যায়বিচারের জন্য আমাকে দীর্ঘ ১১ বছর অপেক্ষা করতে হয়েছে। দেরিতে হলেও আদালত আমাকে আমার অধিকার ফিরিয়ে দিয়েছেন। আমি আইনের প্রতি চিরকৃতজ্ঞ।”

বাংলাদেশ সময়: ২০:৫৮:১৮   ১৪২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বোয়ালমারীতে বাজার দখল নিয়ে হামলা: আহত বিএনপি নেতাসহ ২, আতঙ্কে ব্যবসায়ীরা
মেসির চার গোল, মন্ট্রিলকে উড়িয়ে খরা কাটালো মায়ামি
গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি
ডেঙ্গু প্রতিরোধে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: এলজিআরডি মন্ত্রী
জামালপুরে আধিপত্য ও বালু উত্তোলন নিয়ে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ, গুলি সহ আহত ১১
ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত।
সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী
আবারও ‎ফরিদপুরের ভাঙ্গায় গাড়িচাপায় ৩ বন্ধু নিহত
আল কোরআন ও আল হাদিস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ