মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

রাবির মেধাবী শিক্ষার্থীদের জন্য ভূমিমন্ত্রীর পরিবারের ১০ লাখ টাকার অনুদান

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাবির মেধাবী শিক্ষার্থীদের জন্য ভূমিমন্ত্রীর পরিবারের ১০ লাখ টাকার অনুদান
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬



রাবির মেধাবী শিক্ষার্থীদের জন্য ভূমিমন্ত্রীর পরিবারের ১০ লাখ টাকার অনুদান

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শীর্ষ মেধাবী শিক্ষার্থীদের বৃত্তির জন্য ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর পরিবার থেকে ১০ লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে।

ভূমিমন্ত্রীর স্ত্রী এবং মাদার বখশ গার্হস্থ্য অর্থনীতি কলেজের অধ্যক্ষ সালমা শাহাদত গতকাল (সোমবার) এক অনাড়ম্বরপূর্ণ আয়োজনে রাবি উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলামের হাতে চেক তুলে দেন। এসময় দান করা অর্থ একটি ট্রাস্ট ফান্ড গঠনের মাধ্যমে শীর্ষ মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অনুরোধ করেন তিনি।

অনুষ্ঠানে রাবি উপাচার্য ভূমিমন্ত্রীর স্ত্রী সালমা শাহাদতকে একটি স্মারক উপহার দেন এবং এই উদ্যোগের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

এর আগে, গত ৬ জুলাই রাবির ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন মিজানুর রহমান মিনু। এসময় তার মরহুম পিতা ফজলার রহমানের স্মরণে মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে একটি পুরস্কার প্রবর্তনের জন্য ১০ লাখ টাকা অনুদান প্রদানের ঘোষণা দেন।

বাংলাদেশ সময়: ১৫:৩১:১৬   ৭ বার পঠিত