সালথায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

প্রথম পাতা » ছবি গ্যালারী » সালথায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
বুধবার, ১৫ জুলাই ২০২৬



সালথায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সালথা (ফরিদপুর) প্রতিনিধি : শিক্ষা পদক প্রদান উপলক্ষে প্রধানমন্ত্রীর উদ্যোগে দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শুরু হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি। এরই অংশ হিসেবে ফরিদপুরের সালথা উপজেলার জয়ঝাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে একটি ফলজ ও বনজ গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. দবির উদ্দিন।

এ সময় তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নেওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. তাশেম উদ্দিন, সালথা থানার তদন্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) ইন্দ্রজিৎ মল্লিক, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শাহিন মাতুব্বর, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান, সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোশাররফ তালুকদার, জয়ঝাপ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ন কবির, জয়ঝাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাওছার তালুকদার, দাতা সদস্য আবু নাসের হুসাইনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠান শেষে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৬:৫৫:১৭   ৫১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
ছয় মাসে দেশে কোনো গুম, বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেনি : স্বরাষ্ট্রমন্ত্রী
বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২
বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২
বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২
বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২
বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২
খাদ্যগুদামে অনিয়ম হলে কাউকে ছাড় নয়, কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে — খাদ্যমন্ত্রী
গত ছয় মাসে দেশে গুম, বিচারবহির্ভূত হত্যা হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী
সালথায় ডোবায় মিলল বেড়াতে আসা শিশুর মরদেহ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ