মাদারগঞ্জে শিশু ধর্ষণ: অভিযুক্তকে আটকের সময় স্বজনদের বাধা, চরম উত্তেজনা!

প্রথম পাতা » ছবি গ্যালারী » মাদারগঞ্জে শিশু ধর্ষণ: অভিযুক্তকে আটকের সময় স্বজনদের বাধা, চরম উত্তেজনা!
বুধবার, ১৫ জুলাই ২০২৬



মাদারগঞ্জে শিশু ধর্ষণ: অভিযুক্তকে আটকের সময় স্বজনদের বাধা, চরম উত্তেজনা!

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ৭ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে স্বপন (৩৮) নামের এক যুবককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। উপজেলার ৭নং সিধুলী ইউনিয়নের চর লোটাবার গ্রামে এই ঘটনা ঘটে।

​ঘটনার পর পুলিশ অভিযুক্ত স্বপনকে আটক করে স্থানীয় পুলিশ ফাঁড়িতে নিয়ে যেতে চাইলে তার স্বজনরা বাধা দেয়। এ সময় পুলিশ ও অভিযুক্তের স্বজনদের মধ্যে তীব্র বাদানুবাদ ও ধস্তাধস্তি হয়, যা এলাকায় চরম উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে বেশ বেগ পেতে হয়। শেষমেশ অভিযুক্তকে পুলিশ হেফাজতে নিতে সক্ষম হয় প্রশাসন।

​ভুক্তভোগী শিশুটির পরিবার ঘটনার সুষ্ঠু বিচার ও অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। পুলিশ জানায়, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৬:৫৭:১৭   ১৩৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজ বিশ্ব ট্রমা দিবস
দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালাবে সরকার - কৃষিমন্ত্রী
ইউক্রেনকে সহায়তা অব্যাহত রাখতে ঋণের নিয়মে ছাড় চান জার্মানির মন্ত্রী
হাসপাতালের পরিস্থিতি দেখে অসন্তোষ প্রধানমন্ত্রীর, সময় বেঁধে দিলেন ৭ দিন
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত বেড়ে ১০
জামালপুরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হাসেম গ্রেফতার
ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ সদর উপজেলার উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
মহাষষ্ঠীতে শুরু দুর্গোৎসব, উৎসবমুখর নারায়ণগঞ্জ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ