মধুখালীর হাটঘাটায় বিট পুলিশিং ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » মধুখালীর হাটঘাটায় বিট পুলিশিং ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
বুধবার, ১৫ জুলাই ২০২৬



মধুখালীর হাটঘাটায় বিট পুলিশিং ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

মধুখালী প্রতিনিধি: “অপরাধ নিরসনে বিট পুলিশ আপনার পাশে”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের হাটঘাটা গ্রামের কাজিররাস্তা মাদ্রাসা মার্কেটের সামনে বিট পুলিশিং ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ জুলাই) বিকেল ৫টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন মিয়া।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী-বোয়ালমারী-আলফাডাঙ্গা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আজম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকদেব রায়, মধুখালী সার্কেলের সাব-ইন্সপেক্টর মো. সিরাজুল ইসলাম এবং রায়পুর ইউনিয়নের বিট পুলিশ কর্মকর্তা, মধুখালী থানার সাব-ইন্সপেক্টর মো. আব্দুল আলিম।
এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, যুবসমাজ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে এএসপি মো. আজম খান বলেন, “সম্প্রতি এলাকায় চুরি-ডাকাতির ঘটনা বেড়েছে। এসব অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনগণকেও সচেতন হতে হবে। প্রতিটি গ্রামে রাতের পাহারার ব্যবস্থা করলে অপরাধ অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।”
সভায় বক্তারা অপরাধ দমনে পুলিশ ও জনগণের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন এবং যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে দ্রুত পুলিশকে অবহিত করার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ২২:৪৭:২০   ৯৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ
মহাশূন্যে প্রথম পাড়ি জমাচ্ছে পাকিস্তান : সহযোগিতায় চীন
দেশে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে - চীফ হুইপ
বেতিসকে হারিয়ে ৫৮ বছর পর রিয়ালের রেকর্ড স্পর্শ বার্সেলোনার
বাংলাদেশে ৩৯০ কোটি টাকা বিনিয়োগ করবে কানাডা
তথ্যমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার ও দুই কমিশনারের সাক্ষাৎ
‘ভারতীয় শ্বশুর-শাশুড়িকে ভালোবাসি’, এইচ-১বি ভিসা বিতর্কে মন্তব্যের ব্যাখ্যা দিলেন ভ্যান্স
পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী
ময়মনসিংহে জেলা ভূমিসেবা কেন্দ্র উদ্বোধন
শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের শ্রদ্ধা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ