সরিষাবাড়ীতে প্রান্তিক ৩০২জন শিশুর মাঝে উপহার সামগ্রী ও গাছের চারা বিতরণ।

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে প্রান্তিক ৩০২জন শিশুর মাঝে উপহার সামগ্রী ও গাছের চারা বিতরণ।
বুধবার, ১৫ জুলাই ২০২৬



সরিষাবাড়ীতে প্রান্তিক ৩০২জন শিশুর মাঝে উপহার সামগ্রী ও গাছের চারা বিতরণ।

জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে দরিদ্র ও প্রান্তিক শিশু এবং তাদের পরিবারের জীবনমান উন্নয়নে স্বাস্থ্য সামগ্রী, স্কুল ব্যাগ, ছাতা, গাছের চারা, মুরগি ও মুরগির ঘর বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে সরিষাবাড়ী পৌরসভার তাড়িয়াপাড়া এলাকায় ‘সরিষাবাড়ী শিশু উন্নয়ন প্রকল্প’ কার্যালয় প্রাঙ্গণে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

​মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের আয়োজনে এবং ব্যাপ্টিস্ট এইড-বিবিসিএফের পরিচালনায় এই কার্যক্রম বাস্তবায়ন করা হয়। এতে অর্থায়ন করেছে কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ।

​সরিষাবাড়ী শিশু উন্নয়ন প্রকল্পের উপদেষ্টা পাস্টর খোকন রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা আফসানা। প্রকল্প ব্যবস্থাপক সঞ্জিত বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ) জামাল উদ্দিন, সরিষাবাড়ী থানার ওসি(তদন্ত) মনিরুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক আব্দুল আলিম প্রমুখ।

​এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক আবুল হোসেন (দৈনিক আমাদের সময়), ইসমাইল হোসেন (দৈনিক কালবেলা), কামরুল ইসলাম, রাইসুল ইসলাম খোকন এবং সমাজসেবক আব্দুল সালাম ও শাহিনুর ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​বিতরণ কার্যক্রমের পাশাপাশি শিশুদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠান শেষে মোট ৩০২ জন প্রান্তিক শিশুর মাঝে স্বাস্থ্য সামগ্রী, স্কুল ব্যাগ, ছাতা ও গাছের চারা তুলে দেওয়া হয়। একই সাথে তাদের পরিবারের স্বাবলম্বী হওয়ার সুবিধার্থে মুরগি ও মুরগির ঘর বিতরণ করা হয়।

​উক্ত অনুষ্ঠানে প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী, উপকারভোগী শিশু এবং তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:৫০:৫০   ১২০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ
মহাশূন্যে প্রথম পাড়ি জমাচ্ছে পাকিস্তান : সহযোগিতায় চীন
দেশে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে - চীফ হুইপ
বেতিসকে হারিয়ে ৫৮ বছর পর রিয়ালের রেকর্ড স্পর্শ বার্সেলোনার
বাংলাদেশে ৩৯০ কোটি টাকা বিনিয়োগ করবে কানাডা
তথ্যমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার ও দুই কমিশনারের সাক্ষাৎ
‘ভারতীয় শ্বশুর-শাশুড়িকে ভালোবাসি’, এইচ-১বি ভিসা বিতর্কে মন্তব্যের ব্যাখ্যা দিলেন ভ্যান্স
পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী
ময়মনসিংহে জেলা ভূমিসেবা কেন্দ্র উদ্বোধন
শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের শ্রদ্ধা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ