বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

নগরকান্দা উপজেলা রিপোর্টার্স ক্লাবে নতুন ১৭ সদস্যের পরিচিতি সভা অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » নগরকান্দা উপজেলা রিপোর্টার্স ক্লাবে নতুন ১৭ সদস্যের পরিচিতি সভা অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬



নগরকান্দা উপজেলা রিপোর্টার্স ক্লাবে নতুন ১৭ সদস্যের পরিচিতি সভা অনুষ্ঠিত

সদরপুর ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দা উপজেলা রিপোর্টার্স ক্লাবে নতুন ১৭ জন সাংবাদিকের অন্তর্ভুক্তি উপলক্ষে এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে নগরকান্দা রিপোর্টার্স ক্লাবের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ক্লাবের আহ্বায়ক গোলাম মোস্তফা। সভা পরিচালনা করেন সদস্য সচিব রুবেল চোকদার।
সভায় নতুন সদস্যদের সঙ্গে পরিচয়পর্ব অনুষ্ঠিত হয়। পরে ক্লাবের লক্ষ্য-উদ্দেশ্য, পেশাগত দায়িত্ব, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং নগরকান্দার সাংবাদিকদের ঐক্য ও পারস্পরিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
নতুন অন্তর্ভুক্ত ১৭ সদস্য হলেন— গোলাম মোস্তফা, মো. শাহাদৎ হোসেন, সেলিম সরদার, নজরুল শেখ, রুবেল চোকদার, কাজী মো. জাকির হোসেন রাজু, মোনরেজ আলম, আফজাল হোসেন, রবিউল ইসলাম লিখন, রাসেল তালুকদার, সাইফুল আলম সুজন, মো. নজরুল ইসলাম হিরু, মাহমুদুল হাসান বাবু, মো. হাফিজুর রহমান, মো. সুমন খান, মো. তানভীর হোসেন এবং সাইম ইসলাম সালমান।
নতুন সদস্যরা দেশের বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিক, অনলাইন সংবাদমাধ্যম এবং টেলিভিশনে কর্মরত রয়েছেন।
সভায় বক্তারা বলেন, পেশাগত দক্ষতা বৃদ্ধি, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সাংবাদিকদের অধিকার রক্ষা এবং পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্য সুদৃঢ় করতে নগরকান্দা উপজেলা রিপোর্টার্স ক্লাব ভবিষ্যতেও কার্যকর ভূমিকা পালন করবে।

বাংলাদেশ সময়: ১৫:৫৪:৪৮   ১০ বার পঠিত