বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

জুলাই শহীদ দিবস উপলক্ষে গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রথম পাতা » গোপালগঞ্জ » জুলাই শহীদ দিবস উপলক্ষে গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬



জুলাই শহীদ দিবস উপলক্ষে গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত

জুলাই শহীদ দিবস উপলক্ষে গোপালগঞ্জে নির্মাণাধীন জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১০টায় জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে প্রথমে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মো. আরিফ উজ-জামান। পরে পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ এবং জেলা পরিষদ প্রশাসক শরীফ রফিকুজ্জামান শহীদদের স্মরণে শ্রদ্ধা জানান।

এরপর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষ থেকে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন, সাংগঠনিক সম্পাদক হাসানুল বান্না, যুবদল সভাপতি রিয়াজ উদ্দিন লিপ্টন, সাবেক জেলা যুবদল সভাপতি আজিজুর রহমান বেনো, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরাও স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জুলাই শহীদ দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করেন এবং তাদের আদর্শ ধারণ করে দেশ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৭:৩৯:১৫   ৭ বার পঠিত