![]()
দিনাজপুরের বিরামপুর উপজেলায় দিনাজপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিজানে ৩৫০০ পিস বুপ্রেনরফিন ইনজেকশন এবং ২৫৫০০ পিস টাপেন্টাডল ট্যাবলেট সহ এক যুবককে আটক করা হয়েছে।
ঘটনা সূত্রে জানা যায় যে, ১৬ জুলাই ২০২৬ বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের উপ পরিদর্শক মোঃ তাহমুদার রহমান -এর নেতৃত্বে একটি চৌকস অভিজানিক দল দিনাজপুরের বিরামপুর থানাধীন রনগাঁও (২নং কাটলা ইউপি, ৬নং ওয়ার্ড) গ্রামের মোঃ রিপন হোসেন (৩৫) এর নিজ নিজ বাড়ি তল্লাশি করে ৩ হাজার ৫ শত পিস এ্যাম্পুল Buprenorphine নামীয় কুপিজেসিক ইনজেকশন যার আনুমানিক মূল্য ৭,০০,০০০/- (সাত লক্ষ) টাকা। ২৫ হাজার পাঁচশত টাপেন্টাডল ট্যাবলেট যার আনুমানিক মূল্য ৫১.০০.০০০/- (একান্ন লক্ষ) টাকা। উদ্ধারকৃত আলামতের সর্ব মোট আনুমানিক মূল্য দেখানো হয়েছে ৫৮,০০,০০০/-(আটান্ন লক্ষ) টাকা।
পরবর্তীতে আটককৃত মাদক ব্যবসায়ীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সনের ৩৬(১) সারণির ৮ (গ) ও ২৯ (গ) ধারায় বিরামপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
এই মাদকদ্রব্য উদ্ধার ও আসামী গ্রেফতারের বিষয় সম্পর্কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর এলাকার জেলার পরিদর্শক মোঃ আব্দুর রহমান নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৭:১৯:৩৭ ১৮ বার পঠিত