শনিবার, ১৮ জুলাই ২০২৬

ব্রক্ষপুত্র নদে অভিযান, ২০টি চায়না দুয়ারী জাল জব্দ ও পুড়িয়ে ধ্বংস

প্রথম পাতা » ছবি গ্যালারী » ব্রক্ষপুত্র নদে অভিযান, ২০টি চায়না দুয়ারী জাল জব্দ ও পুড়িয়ে ধ্বংস
শনিবার, ১৮ জুলাই ২০২৬



ব্রক্ষপুত্র নদে অভিযান, ২০টি চায়না দুয়ারী জাল জব্দ ও পুড়িয়ে ধ্বংস

জামালপুর প্রতিনিধি: মৎস্য সম্পদ সুরক্ষা এবং সংরক্ষণ আইন বাস্তবায়নে জামালপুরের ইসলামপুরে টাস্কফোর্সের বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। আজ শনিবার (১৮ জুলাই) উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের মোহাম্মদপুর সংলগ্ন ব্রহ্মপুত্র নদের অংশে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

​অভিযানটির নেতৃত্ব দেন ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)। অভিযান চলাকালে নদী থেকে মৎস্য সম্পদের জন্য অত্যন্ত ক্ষতিকর ও নিষিদ্ধ ২০টি চায়না দুয়ারী/রিং জাল জব্দ করা হয়। জব্দকৃত এসব জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০ হাজার টাকা।

​পরবর্তীতে জব্দকৃত নিষিদ্ধ জালগুলো আইনানুগ প্রক্রিয়ায় প্রকাশ্য স্থানে আগুনে পুড়িয়ে সম্পূর্ণভাবে বিনষ্ট করা হয়। দেশীয় মাছের প্রজনন ও বংশবৃদ্ধির সুরক্ষায় এবং কারেন্ট ও চায়না জালের ব্যবহার বন্ধে প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান প্রশাসন।

বাংলাদেশ সময়: ১৫:৩২:৫৪   ৮ বার পঠিত