রবিবার, ১৯ জুলাই ২০২৬

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনালে চ্যাম্পিয়ন মধুখালী পৌরসভা একাদশ

প্রথম পাতা » ছবি গ্যালারী » গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনালে চ্যাম্পিয়ন মধুখালী পৌরসভা একাদশ
রবিবার, ১৯ জুলাই ২০২৬



গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনালে চ্যাম্পিয়ন মধুখালী পৌরসভা একাদশ

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের মধুখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯ জুলাই) বিকেল ৫টায় মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ১২ দলীয় এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়।
মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মাজহারুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতিক দত্ত, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিম মানিক, পৌর বিএনপির সভাপতি মোঃ হায়দার আলী মোল্লা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল আওয়াল আকনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
ফাইনাল ম্যাচে ডুমাইন ইউনিয়ন একাদশকে পরাজিত করে মধুখালী পৌরসভা একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রোমাঞ্চকর এ ম্যাচ উপভোগ করতে মাঠে হাজার হাজার দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
খেলা শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ মাজহারুল ইসলাম বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। এ সময় খেলোয়াড়দের ক্রীড়াচর্চায় আরও উৎসাহিত করতে নিয়মিত এমন আয়োজনের গুরুত্ব তুলে ধরা হয়।

বাংলাদেশ সময়: ১৯:০৫:৫৭   ৭৩ বার পঠিত