সাখাওয়াত-মামুন মাহমুদ-রাজীবকে চেম্বারের সংবর্ধনা

প্রথম পাতা » ছবি গ্যালারী » সাখাওয়াত-মামুন মাহমুদ-রাজীবকে চেম্বারের সংবর্ধনা
সোমবার, ২০ জুলাই ২০২৬



---

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক), জেলা পরিষদ ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের শীর্ষ কর্মকর্তাদের গণসংবর্ধনা ও শুভেচ্ছা জানিয়েছে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।

সোমবার (২০ জুলাই) বিকেলে নগরীর চাঁদমারি এলাকায় চেম্বার ভবনের অডিটরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান চেম্বারের নেতারা।

সংবর্ধনাপ্রাপ্ত অতিথিরা হলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ এবং নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব।

নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও রূপগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চেম্বারের সিনিয়র সহসভাপতি মোরশেদ সারোয়ার সোহেল ও সহসভাপতি মোহাম্মদ আবু জাফর। এছাড়া পরিচালক খন্দকার সাইফুল ইসলাম, মোহাম্মদ সোহাগ, রিয়াদ মোহাম্মদ চৌধুরী, মো. মজিবুর রহমান, আহমেদুর রহমান তনু, মো. হানিফ সরদার, মো. গোলাম সারোয়ার সাঈদ ও বিকাশ চন্দ্র সাহাসহ পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:৩৪:৫৬   ৬০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে আলোচনা সভা
মায়ের ভরণপোষণ না দিয়ে মারধর, প্রতিবাদ করায় চাচাকে পিটাল ভাতিজা
ফরিদপুর থাইরয়েড রোগ নিয়ে বৈজ্ঞানিক সেমিনার
শতভাগ স্বাক্ষরতা নিশ্চিত করাই বড়ো চ্যালেঞ্জ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সালথায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত ১৫
ওয়াটার এটিএমের নিয়মিত রক্ষণাবেক্ষণে জোর দিলেন এলজিআরডি মন্ত্রী
চার সংসদীয় স্থায়ী কমিটি গঠন, দায়িত্ব পেলেন যারা
বাংলাদেশ-সুইজারল্যান্ড সম্পর্ক জোরদারে নিয়মিত যোগাযোগের তাগিদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুনের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ