ফরিদপুরে ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ২৪, মোট রোগী ৩ হাজার ৮৩৯

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ২৪, মোট রোগী ৩ হাজার ৮৩৯
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬



ফরিদপুরে ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ২৪, মোট রোগী ৩ হাজার ৮৩৯

ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর জেলায় গত ২৪ ঘণ্টায় (২০ জুলাই সকাল ৮টা থেকে ২১ জুলাই সকাল ৮টা পর্যন্ত) নতুন করে ২৪ জন হাম রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২১ জুলাই পর্যন্ত জেলায় মোট হাম আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৮৩৯ জনে। তবে গত ২৪ ঘণ্টায় হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। চলতি বছরে জেলায় হামে মোট মৃত্যুর সংখ্যা ২১।
জেলা স্বাস্থ্য বিভাগের দৈনিক হাম পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলার কোনো উপজেলায় নতুন হাম রোগী শনাক্ত হয়নি। নতুন শনাক্ত হওয়া ২৪ জনের মধ্যে ফরিদপুর জেনারেল হাসপাতালে ৭ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ১৭ জন চিকিৎসাধীন রয়েছেন।
উপজেলাভিত্তিক মোট আক্রান্তের মধ্যে আলফাডাঙ্গায় ২১ জন, বোয়ালমারীতে ২৪ জন, ভাঙ্গায় ১২ জন, চরভদ্রাসনে ১৭ জন, নগরকান্দায় ২ জন, মধুখালীতে ৬ জন, সদরপুরে ১৪ জন, সালথায় ২৩ জন এবং ফরিদপুর সদরে ৫ জন রয়েছেন। এছাড়া ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রোগীসহ মোট আক্রান্ত ১ হাজার ১০১ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ২ হাজার ৬১৪ জন।
হাসপাতাল সূত্রে জানা যায়, ফরিদপুর জেনারেল হাসপাতালে বর্তমানে ৩০ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৫২ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় দুটি হাসপাতাল থেকে মোট ৩০ জন রোগী ছাড়পত্র পেয়েছেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় ফরিদপুর জেলায় ১৯ জন এবং জেলার বাইরে থেকে ৫ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে। স্বাস্থ্য বিভাগ হামের উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার পাশাপাশি শিশুদের নির্ধারিত সময়ে হাম-রুবেলা টিকা গ্রহণের আহ্বান জানিয়েছে।

বাংলাদেশ সময়: ১৩:২৭:০৯   ৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মধুখালী পেঁয়াজ বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
সদরপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু, আহত ৩
ফরিদপুরে অটোচালক নাঈম হত্যা মামলায় ২ আসামির যাবজ্জীবন কারাদণ্ড
জমি-সংক্রান্ত বিরোধে হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
প্রিপেইড মিটার বাতিলের দাবিতে সমাবেশ
বন্দরে র‍্যাবের অভিযানে বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেপ্তার ৪
সোনারগাঁয়ে কর্মসংস্থানের শর্তে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন সুলতান
ঢাকা থেকে রূপগঞ্জের চার মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার
শহীদ জিয়া হলে জাইকার টিম লিডার রেইমনের পরিদর্শন
২৬ ও ২৭ নং ওয়ার্ডে আরও পাঁচটি সাবমারসিবল বসবে: সাখাওয়াত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ