জয়ার নতুন সিনেমা দেখে কী বলছেন ভারতীয় সমালোচকেরা

প্রথম পাতা » ছবি গ্যালারী » জয়ার নতুন সিনেমা দেখে কী বলছেন ভারতীয় সমালোচকেরা
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬



জয়ার নতুন সিনেমা দেখে কী বলছেন ভারতীয় সমালোচকেরা

১০ জুলাই পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে কৌশিক গাঙ্গুলির সিনেমা ‘আজও অর্ধাঙ্গিনী’। নির্মাতার ২০২৩ সালের সিনেমা ‘অর্ধাঙ্গিনী’–এর সিকুয়েল এটি। প্রথমটির মতো দ্বিতীয় কিস্তিতেও অভিনয় করেছেন জয়া আহসান। মুক্তির পর দর্শক–সমালোচকের প্রশংসা পেয়েছে ছবিটি। প্রযোজনা সংস্থা সুরিন্দর ফিল্মসের দাবি, ছবিটির বেশির ভাগ শো হাউসফুল যাচ্ছে। পশ্চিমবঙ্গের গণমাধ্যমও সিনেমাটিতে বাংলাদেশি অভিনেত্রীর অভিনয়ের প্রশংসা করেছে।

সংবাদ প্রতিদিন তাদের রিভিউয়ে জয়ার অভিনয় সম্পর্কে লিখেছে, ‘মেঘনার চরিত্রে জয়া একেবারে পারফেক্ট। জয়ার মধ্যে এমন তোলপাড়, কূলছাপানো লিকুইডিটি, তারল্য আছে, যা চোখে দেখার, অনুভবের এবং আমার মতো কিছু পুরুষের রোমান্টিক টানের। কৌশিকের কল্পনা, তাঁর রোমান্টিক স্বপ্ন এই তারল্যে সাঁতারু হতে পেরেছে। সমস্ত ছবিটাকে আচ্ছন্ন করে আছে জয়া আহসানের তারল্য—মেঘনা নদীর এপার-ওপার ছলাৎ ও বহতা।’

জয়ার নতুন সিনেমা দেখে কী বলছেন ভারতীয় সমালোচকেরা

অনলাইন গণমাধ্যম দ্য ওয়াল লিখেছে, ‘মেঘনা চরিত্রে জয়া আহসান অনেক সংযত। সংলাপ কম, কিন্তু উপস্থিতি দীর্ঘস্থায়ী। অপরাধবোধ, দ্বিধা, ভালোবাসা আর অনিশ্চয়তার মাঝখানে আটকে থাকা এক নারীর ভাঙন। বিশেষ করে চূর্ণীর সঙ্গে তাঁর মুখোমুখি দৃশ্যগুলো ছবির আবেগকে আরও গভীর করেছে। দুজনের রসায়নই ছবির অন্যতম বড় সম্পদ।’

টাইমস অব ইন্ডিয়া আবার মেঘনা চরিত্রটির গঠন নিয়ে সমালোচনা করেছে। গণমাধ্যমটি লিখেছে, ‘মেঘনা চরিত্রে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে অভিনয় করেছেন জয়া আহসান। তবে চরিত্রটির নির্মাণে কিছু অসংগতি রয়েছে। তার আবেগের যাত্রাপথ অনেক সময় অপ্রয়োজনীয়ভাবে জটিল মনে হয়। ফলে মেঘনার প্রতি দর্শকের সহানুভূতি সব সময় সমানভাবে তৈরি হয় না।’

দ্য টেলিগ্রাফ লিখেছে, ‘মেঘনা চরিত্রে জয়া আহসানও দারুণভাবে সঙ্গ দিয়েছেন। যদিও প্রথম ছবির তুলনায় এই পর্বে চরিত্রটি আবেগ প্রকাশের তেমন বেশি সুযোগ পায় না, তবু অপরাধবোধ, ভালোবাসা ও অনিশ্চয়তার টানাপোড়েনে আটকে থাকা এক নারীর ভঙ্গুর মানসিক অবস্থাকে জয়া তাঁর সংযত ও বিশ্বাসযোগ্য অভিনয়ে ফুটিয়ে তুলেছেন।’

আরও আনন্দ লিখেছে, ‘জয়া অভিনীত মেঘনা চরিত্রটির প্রতি আলাদা আদর জন্মায় এই ছবি দেখলে।’

গণমাধ্যমকে এর আগে মেঘনা চরিত্র নিয়ে জয়া বলেছিলেন, ‘মেঘনা চরিত্রটা তো আগে থেকেই তৈরি ছিল। তারপর সময় কিছুটা কেটে গেছে। শহরটা মেঘনার অনেকখানি হয়ে গেছে। ও পরিবারের একজন অংশ হয়ে গেছে। পরিবারে গ্রহণযোগ্যতা পেয়েছে, বাচ্চাটা বড় হয়েছে। মেঘনার জীবনে নতুন নতুন আরও চরিত্র এসেছে। যেমন করে সিনেমাতে নতুন চরিত্রগুলো আসে। ও আরও আত্মবিশ্বাসী হয়ে উঠেছে। কিন্তু সংসারে এবারও নানা রকমের টানাপোড়েন তৈরি হয়, অদ্ভুত পরিস্থিতিতে পড়তে হয় মেঘনাকে। নতুন সিনেমায় সেটাই উঠে এসেছে।’
‘আজও অর্ধাঙ্গিনী’তে জয়া ছাড়াও আছেন কৌশিক সেন, চূর্ণী গাঙ্গুলি।

বাংলাদেশ সময়: ১৪:০৯:১৬   ৩৮ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
ফরিদপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ফরিদপুরে ভোজ্যতেল ক্রয়-বিক্রয়ে অনিরাপদ ড্রাম ব্যবহার বন্ধে এডভোকেসি সভা
সব দেশের সঙ্গে সমতার ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চাই : রিজভী
সুথারের ঘূর্ণিতে নাস্তানাবুদ লঙ্কানরা, গলে ভারতের বড় জয়
সরকারি জলমহাল ইজারা প্রদান কমিটির সভা
ভারপ্রাপ্ত স্পীকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন বার্ডো প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক
নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি: ভূমির জটিলতা নিরসনে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ
সোনারগাঁয়ে ১০ মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত ‘ব্লেড সজিব’ গ্রেপ্তার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ