উৎসবমুখর পরিবেশে পিএইচপি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

প্রথম পাতা » খেলাধুলা » উৎসবমুখর পরিবেশে পিএইচপি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬



উৎসবমুখর পরিবেশে পিএইচপি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে পিএইচপি ফ্যামিলি আয়োজিত ইন-হাউস ফুটবল টুর্নামেন্ট। পিএইচপি ফ্যামিলির সদস্যদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করা এবং ব্যস্ততম জীবনে কিছুটা বিনোদনের সুযোগ তৈরি করতেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।

শনিবার ‘অক্সিজেন স্পোর্টস জোনে’ আয়োজিত এ টুর্নামেন্টে পিএইচপি ফ্যামিলির বিভিন্ন ইউনিটের খেলোয়াড়দের নিয়ে গড়া ছয়টি দল অংশ নেয়। দলগুলো হলো— এরাবিয়ান ওয়ারিয়র্স, গ্লাস গ্ল্যাডিয়েটরস, পেরুদুয়া রোড রানার্স, পেপার ফিনিক্স, স্পিনিং স্ট্রাইকারস ও আইরন টাইটানস।

প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফী মোহাম্মদ মিজানুর রহমান ও পরিচালক তাহমিনা মিজান।

এ সময় সুফী মোহাম্মদ মিজানুর রহমান বলেন, নিয়মিত খেলাধুলা করলে শরীর ও স্বাস্থ্য ভালো থাকে। বাস্তব জীবনে এর প্রয়োজনীয়তা অনেক বেশি। খেলায় যেমন হার-জিত আছে, আমাদের জীবনেও তেমন হার-জিত রয়েছে। আমরা জীবনে অনেক চিন্তা-ভাবনা ও পরিকল্পনা করি; কিন্তু সব ক্ষেত্রে সফলতা পাওয়া যায় না। এর পেছনের যে মনোবল, তা আমরা খেলাধুলা থেকেই অর্জন করতে পারি। খেলাধুলা মানুষকে নির্মল আনন্দ দেয় এবং মানুষের সুখ-দুঃখের ভাগীদার হওয়ার মানসিকতা তৈরি করে।

দিনব্যাপী এ টুর্নামেন্টের ফাইনালে পিএইচপি পরিচালক নুভেদ ইকবালের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি পেপার ফিনিক্সকে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিনের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি আইরন টাইটানস।

টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হিসেবে গোল্ডেন বুট জিতেছেন আইরন টাইটানসের মঈন। একই দলের ইরাম নির্বাচিত হয়েছেন সেরা খেলোয়াড়। এ ছাড়া পিএইচপি ফ্যামিলির পরিচালক তারজিয়া আনোয়ারের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি এরাবিয়ান ওয়ারিয়র্স পেয়েছে ফেয়ার প্লে ট্রফি।

খেলা শেষে সাইফুল্লাহ চৌধুরীর সঞ্চালনায় সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পিএইচপি মোটরস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আকতার পারভেজ।

এ সময় পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন, টুর্নামেন্টের উদ্যোক্তা ও পিএইচপি ফ্যামিলির পরিচালক ভিক্টর মিজান মহসিন, নুভেদ মিজান ইকবাল, তারজিয়া আনোয়ারসহ অন্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:১৮:২৯   ১২ বার পঠিত  




খেলাধুলা’র আরও খবর


হেটমায়ারে সান্ত্বনার জয় ওয়েস্ট ইন্ডিজের
নতুন কুঁড়ি স্পোর্টস, জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার উদ্বোধন
উৎসবমুখর পরিবেশে পিএইচপি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
মেসিকে ছাড়াই দেশে ফিরেছে আর্জেন্টিনা: ছাদখোলা বাসে সংবর্ধনা
সাফ চ্যাম্পিয়নশিপের ভেন্যু ও সময় চূড়ান্ত
বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়া টেস্ট দলে ৩ তারকার প্রত্যাবর্তন
বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরেছে স্পেন
বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন স্পেন অধিনায়ক রদ্রি
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ