শহীদ জিয়া হলে জাইকার টিম লিডার রেইমনের পরিদর্শন

প্রথম পাতা » ছবি গ্যালারী » শহীদ জিয়া হলে জাইকার টিম লিডার রেইমনের পরিদর্শন
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬



শহীদ জিয়া হলে জাইকার টিম লিডার রেইমনের পরিদর্শন

জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)-এর টিম লিডার রেইমন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আওতাধীন শহীদ জিয়া হল পরিদর্শন করেছেন।

মঙ্গলবার (২১ জুলাই) তিনি হলটির বিভিন্ন অবকাঠামো, পরিবেশ এবং বিদ্যমান সুযোগ-সুবিধা ঘুরে দেখেন।

এসময় হলটির সার্বিক অবস্থা, সম্ভাব্য উন্নয়ন কার্যক্রম এবং নাগরিক সেবার মানোন্নয়ন নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। এছাড়াও সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় শহীদ জিয়া হলের অবকাঠামোগত উন্নয়ন, আধুনিকায়ন এবং নাগরিকবান্ধব সুবিধা সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:৫৯:১৬   ৭৫ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


এমবাপ্পেকে ছাড়িয়ে ইয়ামালের নতুন ইতিহাস
গণমাধ্যমের স্বাধীনতার কোনো বিকল্প নেই : রুহুল কবির রিজভী
দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে - স্পীকার
ফরিদপুরের সদরপুরে পদ্মা নদীর ভাঙন রোধে স্থায়ী সমাধানের দাবিতে হাজারো মানুষের মানববন্ধন
নওগাঁয় ধান-চালের বাজার নিয়ন্ত্রণে কঠোর হুঁশিয়ারি
রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
চ্যাম্পিয়ন্স লিগে ফিরেই ব্রাতিস্লাভার জালে পিএসজির ৬ গোল
গণমাধ্যমের অবদানের কারণেই দেশে আজ গণতন্ত্রের বিকাশ সম্ভব হয়েছে : ডিআরইউতে তথ্যমন্ত্রী
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর : ইসি সচিব
সরকারি স্বার্থ ও সুষম ভূমি ব্যবহারে সর্বোচ্চ গুরুত্ব : ভূমিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ