২৬ ও ২৭ নং ওয়ার্ডে আরও পাঁচটি সাবমারসিবল বসবে: সাখাওয়াত

প্রথম পাতা » ছবি গ্যালারী » ২৬ ও ২৭ নং ওয়ার্ডে আরও পাঁচটি সাবমারসিবল বসবে: সাখাওয়াত
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬



২৬ ও ২৭ নং ওয়ার্ডে আরও পাঁচটি সাবমারসিবল বসবে: সাখাওয়াত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, আগামী দুই মাসে এই ওয়ার্ডে আরও পাঁচটি সাবমারসিবল পাম্প বসানো হবে। যেহেতু ওয়াসার লাইন নেই। এটা ব্যাবস্থা করতে সময় লাগবে। আমি আশা করি এক দেড় বছরে আপনাদের ঘরে ঘরে ওয়াসার লাইন পৌঁছে যাবে।

মঙ্গলবার (২১ জুলাই) নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ২৭নং ওয়ার্ডের সাধারণ মানুষের জন্য দুইটি সাবমারসিবল পাম্প উদ্বোধনকালে একথা বলেন তিনি।

তিনি আরও বলেন, আমি জেনে অবাক হয়েছি যে ২৬ ও ২৭ নং ওয়ার্ডে ওয়াসার কোন সংযোগ নেই। পানি এমন একটা জিনিস, সবচেয়ে বেশি রোগ এটার মাধ্যমে ছড়ায়। যার কারণে আমরা এই ওয়ার্ডে দুটো পাম্প উদ্বোধন করেছি।

ইতিমধ্যে ১ হাজার ৬৯৬ কোটি টাকার প্রকল্প নেয়া হয়েছে শহর, বন্দর ও সিদ্ধিরগঞ্জের সকল ঘরে পানির লাইন নতুন ভাবে সংযোজন করার জন্য। এর কারণ মানুষের রোগগুলো হয় পানির মাধ্যমে। আপনাদের সুপেয় পানি দেয়ার দায়িত্ব সিটি করপোরেশনের।

আমরা কোয়ালিটি যাচাই করেছি৷ এই যে বেতলজাত মাম পানি, এটা থেকে এর মান ভাল হবে। এই পানিতে আর্সেনিক নেই আয়রনও নেই।

বাংলাদেশ সময়: ১৭:৫৮:৪৫   ৬২ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে আলোচনা সভা
মায়ের ভরণপোষণ না দিয়ে মারধর, প্রতিবাদ করায় চাচাকে পিটাল ভাতিজা
ফরিদপুর থাইরয়েড রোগ নিয়ে বৈজ্ঞানিক সেমিনার
শতভাগ স্বাক্ষরতা নিশ্চিত করাই বড়ো চ্যালেঞ্জ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সালথায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত ১৫
ওয়াটার এটিএমের নিয়মিত রক্ষণাবেক্ষণে জোর দিলেন এলজিআরডি মন্ত্রী
চার সংসদীয় স্থায়ী কমিটি গঠন, দায়িত্ব পেলেন যারা
বাংলাদেশ-সুইজারল্যান্ড সম্পর্ক জোরদারে নিয়মিত যোগাযোগের তাগিদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুনের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ