সোনারগাঁয়ে কর্মসংস্থানের শর্তে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন সুলতান

প্রথম পাতা » ছবি গ্যালারী » সোনারগাঁয়ে কর্মসংস্থানের শর্তে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন সুলতান
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬



সোনারগাঁয়ে কর্মসংস্থানের শর্তে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন সুলতান

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আবারও ৩শ টাকার নন রেজিস্ট্রার স্ট্যাম্পে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরো এক মাদক কারবারি। কর্মসংস্থানের শর্তে তিনি মাদক ব্যবসা ছাড়েছেন। গতকাল মঙ্গলবার সকালে জামপুর ইউনিয়নের মীরের বাগ গ্রামের আবুল হোসেনের ছেলে মো. সুলতান মিয়া বিএনপি নেতা আল মুজাহিদ মল্লিকের বস্তল অফিসে মা, চাচি ও স্ত্রী সন্তানসহ এসে মুচলেকা দেন। এর আগে গত শনিবার মাদক বিরোধী সভায় একই ইউনিয়নের বুরুমদী গ্রামের মাছুম ভূঁইয়া ও  হাবিবুররহমান পিয়ার মাদক ব্যবসা ছাড়েন।

জানা যায়, উপজেলার জামপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা ও সেবনকারীদের দৌরাত্ম বেড়ে যায়। এতে করে উঠতি বয়সী স্কুল কলেজের শিক্ষার্থীসহ যুককরা মাদকের দিকে ঝুঁকে পড়ে। ফলে মাদকের টাকা জোগাড় করতে যুবকরা চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ডে জড়িয়ে পড়েছে। পরে সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী আল মুজাহিদ মল্লিক মাদক কারবারী ও মাদকসেবিদের নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাদক বিরোধী সভার করে মানুষের মাঝে মাদকের খারাপ দিকগুলো তুলে ধরেন। পাশাপাশি মাদক কারবারিদের চিহ্নিত করে বাড়ি বাড়ি গিয়ে মাদক ব্যবসা ছেড়ে দিতে অনুরোধ করেন। তার অনুরোধে সাড়া দিয়ে গতকাল মঙ্গলবার সকালে মো. সুলতান মিয়া নামের এক মাদক কারবারি মা, চাচি, স্ত্রী ও দুই সন্তান নিয়ে আল মুজাহিদ মল্লিকের বস্তল ব্যক্তিগত কার্যালয়ে গিয়ে মাদক ব্যবসা ছেড়ে দেওয়ার অঙ্গীকার করে। এসময় তিনি ৩শ টাকার নন রেজিস্ট্রার স্ট্যাম্পে মুচলেকা দেন।

এসময় উপস্থিত ছিলেন, জামপুর ইউনিয়ন জাসাস সভাপতি আলমগীর হোসেন, জামপুর ইউনিয়ন শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক মোঃ ইউসুফ, জামপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি রোকন ভুঁইয়া, সোনারগাঁ বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক আব্দুর রহিম।

মো. সুলতান মিয়া বলেন, মাদক ব্যবসা সমাজের জন্য খারাপ কাজ। মানুষ ভালো চোখে দেখে না। তার কাজের ব্যবস্থা করে দিলে এ খারাপ কাজের ধারে কাছেও তিনি যাবেন না। তবে বিএনপি নেতা আল মুজাহিদ মল্লিক তাকে একটা অটোরিকশা কিনে দেবেন বলে আশ্বাস দিয়েছেন।

সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সভাপতি আল মুজাহিদ মল্লিক বলেন, মাদক কারবারি ও মাদক সেবীদের চিহ্নিত করে আলোর পথে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছেন। মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছেড়ে দেওয়ার শর্তে সুলতান নামের যুবককে কর্মসংস্থানের জন্য অটোরিকশা কিনে দেবেন। দু্’তিন দিনের মধ্যে অটোরিকশা কিনে তার বাড়িতে পৌঁছে দেওয়া হবে। এর আগেও তার ডাকে সাড়া দিয়ে দুজন মাদক ব্যবসা ছেড়েছেন।

বাংলাদেশ সময়: ১৮:০০:১৫   ১০৪ বার পঠিত  







ছবি গ্যালারী’র আরও খবর


জামালপুরে মক্তবছাত্রীকে ধর্ষণ, ধর্মীয় শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড
সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন: নারায়ণগঞ্জে তৃতীয়বারের মতো পুরস্কৃত হলেন ডিএসবি হুমায়ুন কবির
উন্নত ভবিষ্যৎ গড়তে বৈশ্বিক সুশাসন ফোরামের আয়োজন চীনের
শ্রীলঙ্কায় চিকিৎসা চেয়েছেন আটকে পড়া ইরানি নাবিকেরা
নিজেদের ব্যর্থতা বিরোধীদের ওপর চাপাবেন না
পালমারের প্রথম লাল কার্ডে জয়ের খরা কাটাল টটেনহাম
ঢাকায় আসছেন ‘মেরি জিন্দেগি হ্যায় তু’ অভিনেতা
জাইমা রহমানের জন্মদিনে ৫৪৮ ছাত্রীকে বাইসাইকেল দিলেন মীর শাহে আলম
খাদ্যশস্য সংরক্ষণে যুক্তরাষ্ট্রের কারিগরি সহায়তা চাইলেন মন্ত্রী
পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়নে দায়িত্ব নিয়ে কাজ করবে সরকার - পানিসম্পদমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ