বন্দরে র‍্যাবের অভিযানে বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেপ্তার ৪

প্রথম পাতা » ছবি গ্যালারী » বন্দরে র‍্যাবের অভিযানে বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেপ্তার ৪
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬



বন্দরে র‍্যাবের অভিযানে বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেপ্তার ৪

নারায়ণগঞ্জের বন্দরে অভিযান চালিয়ে ৯ হাজার ৫৫০ পিস ইয়াবাসহ চার মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-১১।

মঙ্গলবার (২১ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান র‍্যাব ১১ এর অপস অফিসার ক্যাপ্টেন মোঃ রওনক এরফান খান।

সোমবার (২০ জুলাই) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব-১১ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানির একটি আভিযানিক দল রাত সাড়ে ৮টার দিকে বন্দরের মদনপুর রাফি ফিলিং স্টেশনের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে। এ সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে যাত্রীবেশে থাকা চারজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৯ হাজার ৫৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- কক্সবাজার জেলার চকরিয়া থানার ডুলাহাজরা ডাকঘরের পূর্ব ডুমখালী এলাকার মৃত মোহাম্মদ উল্লাহর ছেলে মো. রুবেল (৩০), একই এলাকার তার স্ত্রী মোছা. হীরামনি (২৬), কক্সবাজার জেলার ঈদগাঁও থানার পূর্ব গজালিয়া এলাকার মৃত হাফিজুর রহমানের ছেলে নুরুল ইসলাম (২১) এবং একই এলাকার তার স্ত্রী ফাহিমা জান্নাত (২০)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‍্যাব জানতে পারে, আটকরা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবার বড় চালান সংগ্রহ করে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নারায়ণগঞ্জ, ঢাকা ও আশপাশের বিভিন্ন জেলায় সরবরাহ ও বিক্রি করে আসছিল।

এ ঘটনায় আটক চারজনের বিরুদ্ধে বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮:০১:১৫   ৬৬ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে আলোচনা সভা
মায়ের ভরণপোষণ না দিয়ে মারধর, প্রতিবাদ করায় চাচাকে পিটাল ভাতিজা
ফরিদপুর থাইরয়েড রোগ নিয়ে বৈজ্ঞানিক সেমিনার
শতভাগ স্বাক্ষরতা নিশ্চিত করাই বড়ো চ্যালেঞ্জ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সালথায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত ১৫
ওয়াটার এটিএমের নিয়মিত রক্ষণাবেক্ষণে জোর দিলেন এলজিআরডি মন্ত্রী
চার সংসদীয় স্থায়ী কমিটি গঠন, দায়িত্ব পেলেন যারা
বাংলাদেশ-সুইজারল্যান্ড সম্পর্ক জোরদারে নিয়মিত যোগাযোগের তাগিদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুনের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ