সদরপুর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় সোহেল মোল্লা

প্রথম পাতা » কিশোরগঞ্জ » সদরপুর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় সোহেল মোল্লা
বুধবার, ২২ জুলাই ২০২৬



সদরপুর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় সোহেল মোল্লা

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলা যুবদলের সম্ভাব্য নতুন কমিটি ঘিরে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। এ আলোচনায় সাধারণ সম্পাদক পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে উঠে এসেছে সোহেল আমিন মোল্লার নাম।

সোহেল আমিন মোল্লা সদরপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি, সদরপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি এবং ফরিদপুর জেলা ছাত্রদলের অন্যতম সদস্য ছিলেন। বর্তমানে তিনি উপজেলা যুবদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।

তার সমর্থকদের দাবি, দীর্ঘদিন ধরে দলীয় কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ এবং তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রমে ভূমিকা রাখায় আগামী উপজেলা যুবদলের কমিটিতে তাকে সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চান তারা।

সমর্থকদের ভাষ্য অনুযায়ী, রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সোহেল আমিন মোল্লা মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচি, রক্তদান, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ, বৃক্ষরোপণ, যৌতুক ও বাল্যবিবাহবিরোধী প্রচারণা, অসহায় মানুষের মাঝে খাদ্য বিতরণ, শিশু শ্রম প্রতিরোধ, অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তা, পরিচ্ছন্নতা অভিযানসহ বিভিন্ন সামাজিক কার্যক্রমে অংশ নিয়েছেন।

স্থানীয় কয়েকজন নেতাকর্মীর মতে, দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা এবং মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকার কারণে তিনি কর্মীদের মধ্যে পরিচিত মুখ হয়ে উঠেছেন। নতুন উপজেলা কমিটি গঠনকে কেন্দ্র করে তার নাম নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে।

এ বিষয়ে সোহেল আমিন মোল্লা বলেন, “দল যদি আমাকে সদরপুর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেয়, তাহলে তিনটি চরাঞ্চলসহ উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে যুবদলকে আরও সুসংগঠিত করতে কাজ করব। মাদকমুক্ত সমাজ গড়ে তোলা, যুবকদের খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং তৃণমূলের নেতাকর্মীদের নিয়ে শক্তিশালী সাংগঠনিক ভিত্তি গড়ে তোলাই হবে আমার অন্যতম অঙ্গীকার।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কার ও উন্নয়নের ৩১ দফা বাস্তবায়নে যুবসমাজকে সম্পৃক্ত করতে চাই। দলের কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশনা অনুযায়ী সদরপুর উপজেলা যুবদলকে আরও ঐক্যবদ্ধ, গতিশীল ও শক্তিশালী সংগঠনে পরিণত করতে কাজ করব। দলীয় নেতৃত্ব আমার ওপর আস্থা রাখলে সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার সঙ্গে সেই দায়িত্ব পালন করব। পাশাপাশি আমার নেতা ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল ভাইয়ের নেতৃত্বে সদরপুর উপজেলার উন্নয়ন ও দলীয় সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করতে উপজেলা যুবদলের সকল নেতাকর্মীকে সঙ্গে নিয়ে নিরলসভাবে কাজ করে যাব।”

বাংলাদেশ সময়: ১৫:২৩:২১   ৯২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

কিশোরগঞ্জ’র আরও খবর


শোলাকিয়া ঈদগাহ মাঠে উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সদরপুর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় সোহেল মোল্লা
স্বাস্থ্য খাতের বরাদ্দকৃত টাকা লুটপাট হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী
কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত সকাল ৯টায়
কিশোরগঞ্জে কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ
রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
সৌ‌দি‌তে নিহত বাচ্চু মিয়ার পরিবারের পাশে প্রবাসীকল্যাণ মন্ত্রী
চোরাই পথে আর কেউ ক্ষমতায় আসতে পারবে না : জামায়াত আমির
যারা ইনসাফের পক্ষে কথা বলবে তারাই ক্ষমতায় ঠিকে থাকবে : সাদিক কায়েম
কিশোরগঞ্জে পেট্রোল পাম্পে আগুন, মালিকসহ দগ্ধ ৪

News 2 Narayanganj News Archive

আর্কাইভ