সাংবাদিকদের নিষ্ঠার সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করতে হবে - তথ্য প্রতিমন্ত্রী

প্রথম পাতা » কিশোরগঞ্জ » সাংবাদিকদের নিষ্ঠার সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করতে হবে - তথ্য প্রতিমন্ত্রী
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬



সাংবাদিকদের নিষ্ঠার সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করতে হবে - তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, সাংবাদিকদের নিষ্ঠার সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করতে হবে। সরকার বা রাষ্ট্রের কোনো ভুল-ভ্রান্তি হলে সাংবাদিকরা তা তুলে ধরবেন।
তবে তা অপপ্রচার বা অপতথ্যের মাধ্যমে নয়। এআই ও ফ্যাক্ট চেকিংয়ের মাধ্যমে অপতথ্য ও মিথ্যা তথ্যের প্রচারণা কিভাবে বন্ধ করা যায়, সে বিষয়ে সাংবাদিকদের আরো দক্ষ করে তোলা হবে।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে কিশোরগঞ্জের হোসেনপুরে মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেক ও এআই বিষয়ক সাংবাদিকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের এমন কোনো জনপ্রিয় ব্যক্তি নেই, যার নামে অপপ্রচার করা হয়নি।
এমনকি নারী ও শিশুদেরও মিস-ইনফরমেশনের মাধ্যমে হেয়প্রতিপন্ন করা হচ্ছে। এটি মানবাধিকার লঙ্ঘনের শামিল।

ইয়াসের খান বলেন, অপপ্রচার বেশির ভাগ ক্ষেত্রে সাংবাদিকরা করছেন না। যারা সাংবাদিক নন, কিন্তু নিজেদের সাংবাদিক হিসেবে পরিচয় দেন, তাদের একটি অংশ অপপ্রচার, গুজব, মিথ্যা ও অপতথ্য ছড়াচ্ছেন।
এআই ব্যবহার করে ভিডিও তৈরি করে এসব কনটেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এতে প্রকৃত সাংবাদিকদেরও দুর্নাম হচ্ছে।

তিনি আরো বলেন, গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত থাকবে। সাংবাদিকরা যেন পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারেন, সে পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিন দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় তিন উপজেলার বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক গণমাধ্যমে কর্মরত ৩৭ জন সাংবাদিক অংশ নেন।
প্রশিক্ষণে আধুনিক সাংবাদিকতা, তথ্য যাচাইয়ের কৌশল, মাল্টিমিডিয়া কনটেন্ট নির্মাণ এবং সাংবাদিকতায় এআই প্রযুক্তির ব্যবহার বিষয়ে তাত্ত্বিক ও ব্যাবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়।

অনুষ্ঠানে পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ, জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর সহযোগী সম্পাদক সাহানোয়ার সাইদ শাহীন।

বাংলাদেশ সময়: ২৩:০২:৫০   ৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

কিশোরগঞ্জ’র আরও খবর


সাংবাদিকদের নিষ্ঠার সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করতে হবে - তথ্য প্রতিমন্ত্রী
শোলাকিয়া ঈদগাহ মাঠে উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সদরপুর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় সোহেল মোল্লা
স্বাস্থ্য খাতের বরাদ্দকৃত টাকা লুটপাট হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী
কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত সকাল ৯টায়
কিশোরগঞ্জে কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ
রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
সৌ‌দি‌তে নিহত বাচ্চু মিয়ার পরিবারের পাশে প্রবাসীকল্যাণ মন্ত্রী
চোরাই পথে আর কেউ ক্ষমতায় আসতে পারবে না : জামায়াত আমির
যারা ইনসাফের পক্ষে কথা বলবে তারাই ক্ষমতায় ঠিকে থাকবে : সাদিক কায়েম

News 2 Narayanganj News Archive

আর্কাইভ