লক্ষ্মীপুরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেপ্তার

প্রথম পাতা » চট্টগ্রাম » লক্ষ্মীপুরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেপ্তার
বুধবার, ২২ জুলাই ২০২৬



লক্ষ্মীপুরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেপ্তার

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চার ডাকাতকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (২১ জুলাই) রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রগঞ্জ ইউনিয়নের বটতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- রায়পুর উপজেলার উত্তর চর আবাবিল ইউনিয়নের মো. শহীদুল্লাহর ছেলে মো. মোশারফ হোসেন (৩৫), চর কাছিয়া গ্রামের সামু মাঝির ছেলে মামুদ (৪০), চাঁদপুরের হাইমচর উপজেলার আলগীবাজার ইউনিয়নের পূর্ব চর কৃষ্ণপুর গ্রামের আলী আহমেদ মালের ছেলে সাদেক হোসেন মাল (৩৮) এবং একই উপজেলার গন্ডামারা ইউনিয়নের আবদুল লতিফ ব্যাপারীর ছেলে মানিক ব্যাপারী (৩২)।

পুলিশ জানায়, চন্দ্রগঞ্জ ইউনিয়নের বটতলা এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একদল ডাকাত।

গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। এসময় চার ডাকাতকে গ্রেপ্তার করা হয়।

তাদের কাছ থেকে দুটি চাকু, একটি রামদা, একটি চাপাতি, একটি কিরিচ এবং ডাকাতি কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। জব্দ করা হয় তাদের বহনকৃত একটি সিএনজিচালিত অটোরিকশা।

এসময় স্বপন নামে এক ডাকাতসহ আরও দুই-তিনজন ডাকাত পালিয়ে যেতে সক্ষম হয়।

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, আটক ডাকাতদের বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৬:২০:১০   ৩ বার পঠিত  




চট্টগ্রাম’র আরও খবর


লক্ষ্মীপুরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেপ্তার
ফটিকছড়িতে এবার ৪৮ ঘণ্টার হরতালের ডাক
রাঙামাটি হারানো ৪৭টি মুঠোফোন উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দিল পুলিশ
কাপ্তাইয়ে কফি ও কাজুবাদাম চাষাবাদ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
রাঙ্গামাটিতে পাহাড় ধস ও বন্যায় ক্ষতিগ্রস্থদের মধ্যে ত্রাণ বিতরণ
চট্টগ্রামকে বাসযোগ্য করার দায়িত্ব আমাদের সবার : জেলা প্রশাসক
মানুষের কল্যাণ নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : স্বরাষ্ট্রমন্ত্রী
সমন্বিত উদ্যোগে বন্যা দুর্গতদের দোরগোড়ায় সেবা পৌঁছাতে হবে: প্রতিমন্ত্রী মীর হেলাল
কাপ্তাই হ্রদে বাড়ছে পানি, ৬ ইঞ্চি করে খোলা হলো সব জলকপাট
বন্যায় ক্ষতিগ্রস্ত নারী উদ্যোক্তাদের ক্ষুদ্র ঋণের এক মাসের কিস্তি ও সুদ মওকুফ করেছে সরকার : পার্বত্য প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ