ছাত্রদল দেশ ও মানুষের সেবায় কাজ করছে : ডিএনসিসি প্রশাসক

প্রথম পাতা » ছবি গ্যালারী » ছাত্রদল দেশ ও মানুষের সেবায় কাজ করছে : ডিএনসিসি প্রশাসক
বুধবার, ২২ জুলাই ২০২৬



ছাত্রদল দেশ ও মানুষের সেবায় কাজ করছে : ডিএনসিসি প্রশাসক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, দীর্ঘ ১৭ বছরের অত্যাচার, নির্যাতন, নিপীড়ন ও আত্মত্যাগের মধ্য দিয়ে গড়ে ওঠা ছাত্রদল প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশ ও মানুষের সেবায় কাজ করে যাচ্ছে।

আজ (বুধবার) রাজধানীর মহাখালীতে ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথে ছাত্রদল আয়োজিত বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান এবং শহীদ ওয়াসিম আকরাম চত্বর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রশাসক বলেন, আজকের ছাত্রদল একদিনে তৈরি হয়নি। দীর্ঘ ১৭ বছরে সংগঠনটির নেতাকর্মীদের অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। বিগত সরকারের সময়ে নির্যাতনের কারণে বহু ছাত্রদল নেতা প্রাণ হারিয়েছেন। তাদের অবদান জাতির স্মরণে রাখা উচিত।

তিনি বলেন, বিগত সরকারের আমলে আন্দোলন-সংগ্রামে অংশ নিয়ে হাজার হাজার নেতাকর্মী নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছেন। অনেকেই নিহত, আহত ও পঙ্গুত্ব বরণ করেছেন। তাদের আত্মত্যাগও সবসময় স্মরণ করা হবে।

শফিকুল ইসলাম খান বলেন, জুলাই আন্দোলনে ছাত্রদলের নেতাকর্মীরা যেভাবে হত্যার শিকার হয়েছেন, অন্য কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীরা সে ধরনের হত্যাকাণ্ডের শিকার হননি।

তিনি বলেন, জুলাই আন্দোলনের শহীদ ওয়াসিম আকরামের আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে। শহীদ ওয়াসিম আকরাম চত্বর উদ্বোধনের মাধ্যমে নতুন প্রজন্ম তার আত্মত্যাগ সম্পর্কে জানতে ও তাকে স্মরণ করতে পারবে।

ডিএনসিসি প্রশাসক বলেন, ছাত্রদল সবসময় দেশের মানুষের কল্যাণে বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযানসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের অধ্যক্ষ, কলেজ ছাত্রদলের সভাপতি এবং শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:৩৬:২১   ৫১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে আলোচনা সভা
মায়ের ভরণপোষণ না দিয়ে মারধর, প্রতিবাদ করায় চাচাকে পিটাল ভাতিজা
ফরিদপুর থাইরয়েড রোগ নিয়ে বৈজ্ঞানিক সেমিনার
শতভাগ স্বাক্ষরতা নিশ্চিত করাই বড়ো চ্যালেঞ্জ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সালথায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত ১৫
ওয়াটার এটিএমের নিয়মিত রক্ষণাবেক্ষণে জোর দিলেন এলজিআরডি মন্ত্রী
চার সংসদীয় স্থায়ী কমিটি গঠন, দায়িত্ব পেলেন যারা
বাংলাদেশ-সুইজারল্যান্ড সম্পর্ক জোরদারে নিয়মিত যোগাযোগের তাগিদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুনের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ