২-৩ দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা

প্রথম পাতা » ছবি গ্যালারী » ২-৩ দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা
বুধবার, ২২ জুলাই ২০২৬



২-৩ দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা

দেশের দুটি ভাসমান এলএনজি (এফএসআরইউ) টার্মিনালের একটিতে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় জাতীয় গ্যাস গ্রিডে দৈনিক প্রায় ৪৫০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) গ্যাস সরবরাহ কমে গেছে।

সরকারের আশা, এটি সাময়িক সমস্যা এবং দুই থেকে তিন দিনের মধ্যেই গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হবে।

বুধবার (২২ জুলাই) সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে যুগ্ম সচিব ও সংস্থাটির মুখপাত্র মুনির হোসেন চৌধুরী এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

সাম্প্রতিক সময়ে জ্বালানি তেল ও গ্যাসের সংকট নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরের পরিপ্রেক্ষিতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

মুনির হোসেন চৌধুরী বলেন, দেশের মোট গ্যাস সরবরাহ সক্ষমতা প্রায় তিন হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট হলেও বর্তমানে দৈনিক দুই হাজার ৭০০ থেকে দুই হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে। দেশীয় উৎপাদন ও আমদানিকৃত এলএনজি—দুই উৎস থেকেই গ্যাস সরবরাহ অব্যাহত রয়েছে।

তিনি বলেন, দুটি এফএসআরইউর একটিতে যান্ত্রিক ত্রুটির কারণে সাময়িকভাবে জাতীয় গ্যাস গ্রিডে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। এর ফলে গ্যাসের চাপ কমে যাওয়ায় কিছু সিএনজি স্টেশন প্রয়োজনীয় পরিমাণ গ্যাস নিতে পারছে না এবং কয়েকটি এলাকায় দীর্ঘ সারির সৃষ্টি হয়েছে।
এটি সাময়িক সমস্যা। মেরামতের কাজ চলছে এবং দুই থেকে তিন দিনের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে। তবে এই সংকট শুধু সিএনজি স্টেশনেই সীমাবদ্ধ, জ্বালানি তেল সরবরাহ বা ফিলিং স্টেশনের কার্যক্রমে এর কোনো প্রভাব পড়েনি।

মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, সংশ্লিষ্ট সংস্থা ও কারিগরি বিশেষজ্ঞরা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এফএসআরইউটির ত্রুটি মেরামতের কাজ করছেন। একই সঙ্গে সীমিত গ্যাস সরবরাহের মধ্যে শিল্প, বিদ্যুৎ ও অন্যান্য অগ্রাধিকার খাতে সরবরাহ বজায় রাখার চেষ্টা চলছে।

তিনি বলেন, বর্তমান সংকটের তাৎক্ষণিক কারণ একটি এলএনজি টার্মিনালের কারিগরি ত্রুটি হলেও দীর্ঘদিন দেশীয় গ্যাস অনুসন্ধান ও উৎপাদনে পর্যাপ্ত গুরুত্ব না দেওয়ায় আমদানিনির্ভরতা বেড়েছে। ফলে আমদানি অবকাঠামোর কোনো একটি অংশে সমস্যা দেখা দিলে পুরো গ্যাস সরবরাহ ব্যবস্থাই চাপের মুখে পড়ে।

এই নির্ভরতা কমাতে সরকার স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি বিভিন্ন উদ্যোগ নিয়েছে বলে জানান তিনি। এর অংশ হিসেবে পর্যায়ক্রমে ১০০টি গ্যাসকূপ খননের পরিকল্পনা নেওয়া হয়েছে। বুধবার অনুষ্ঠিত একনেক সভায় নোয়াখালীর বেগমগঞ্জ ও সুনামগঞ্জ এলাকায় ৭২৯ কোটি টাকা ব্যয়ে তিনটি নতুন কূপ খননের একটি প্রকল্প অনুমোদন পেয়েছে।

এ ছাড়া অনশোর ও অফশোর উভয় এলাকায় গ্যাস অনুসন্ধান জোরদার, দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা, চতুর্থ এফএসআরইউ স্থাপনের উদ্যোগ, মালয়েশিয়া থেকে আইএসও ট্যাংকের মাধ্যমে এলএনজি আমদানির সম্ভাব্যতা যাচাই, ভোলার গ্যাস মূল ভূখণ্ডে আনার ব্যবস্থা এবং নতুন কূপ খনন ও পুরোনো কূপের উৎপাদন বৃদ্ধির কাজ চলমান রয়েছে বলে জানান তিনি।

মুনির হোসেন চৌধুরী বলেন, এফএসআরইউটির কারিগরি সমস্যা সমাধান হলেই গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি হবে বলে সরকার আশাবাদী। সাময়িক এই ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখও প্রকাশ করেন তিনি।

বাংলাদেশ সময়: ২২:৪৮:৩৪   ৯৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
দক্ষ ও প্রযুক্তিনির্ভর সিভিল সার্ভিস গড়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার
২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশ থেকে হজ করতে পারবেন ৮৩,৫০০ জন
পলাতক শেখ হাসিনা কীভাবে পাসপোর্ট-এনআইডি পাবেন : রিজভী
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় ঐক্যবদ্ধ উদ্যোগ জরুরি : পরিবেশ প্রতিমন্ত্রী
জলবায়ু তহবিলের অর্থ সরাসরি ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছানোর দাবি
পঞ্চগড়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা
কিশোর অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে শিক্ষাপ্রতিষ্ঠানে নজরদারির তাগিদ মৎস্য ও প্রনিসম্পদ প্রতিমন্ত্রীর
গোয়েন্দা অফিসের সামনেই ককটেল বিস্ফোরণ, তারা কী করে: শফিকুর রহমান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ