সোনারগাঁয়ে আইনশৃঙ্খলা সভায় এমপি মান্নানের কড়া বার্তা

প্রথম পাতা » ছবি গ্যালারী » সোনারগাঁয়ে আইনশৃঙ্খলা সভায় এমপি মান্নানের কড়া বার্তা
বুধবার, ২২ জুলাই ২০২৬



সোনারগাঁয়ে আইনশৃঙ্খলা সভায় এমপি মান্নানের কড়া বার্তা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাসিক আইনশৃঙ্খলা সভায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানজট নিরসন, অবৈধ চুনা কারখানার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং অপরাধ দমনে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

বুধবার (২২ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।

তিনি অপরাধ দমনে সংশ্লিষ্ট সব সংস্থাকে আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।

সভায় কাঁচপুর সেতু থেকে মোগরাপাড়া চৌরাস্তা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দীর্ঘস্থায়ী যানজটের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। এ সময় মহাসড়কে যানবাহন ব্যবস্থাপনা আরও কার্যকর করা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোকে দায়িত্বশীলভাবে কাজ করার ওপর জোর দেওয়া হয়।

অবৈধ চুনা কারখানা প্রসঙ্গে এমপি মান্নান বলেন, উচ্ছেদ অভিযান শুধু আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ থাকলে চলবে না। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার পর তা পুনরায় চালু হওয়ার অভিযোগের বিষয়ে কঠোর নজরদারির পাশাপাশি স্থায়ীভাবে এসব কারখানা বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

সভায় সোনারগাঁ থানা পুলিশের সাম্প্রতিক আইনশৃঙ্খলা রক্ষায় ভূমিকার প্রশংসা করা হয়। ডাকাতি ও হত্যা মামলার আসামি গ্রেপ্তার এবং মাদকবিরোধী অভিযানের ইতিবাচক ফলাফল তুলে ধরে অপরাধ দমনে আরও সক্রিয় ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুর রহমান, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, হাইওয়ে পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা।

বাংলাদেশ সময়: ২২:৫৫:৩৭   ৬৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
ফরিদপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ফরিদপুরে ভোজ্যতেল ক্রয়-বিক্রয়ে অনিরাপদ ড্রাম ব্যবহার বন্ধে এডভোকেসি সভা
সব দেশের সঙ্গে সমতার ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চাই : রিজভী
সুথারের ঘূর্ণিতে নাস্তানাবুদ লঙ্কানরা, গলে ভারতের বড় জয়
সরকারি জলমহাল ইজারা প্রদান কমিটির সভা
ভারপ্রাপ্ত স্পীকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন বার্ডো প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক
নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি: ভূমির জটিলতা নিরসনে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ
সোনারগাঁয়ে ১০ মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত ‘ব্লেড সজিব’ গ্রেপ্তার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ