সদরপুরে ভ্রাম্যমাণ আদালতে দুই ইয়াবাসেবীর কারাদণ্ড

প্রথম পাতা » ছবি গ্যালারী » সদরপুরে ভ্রাম্যমাণ আদালতে দুই ইয়াবাসেবীর কারাদণ্ড
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬



সদরপুরে ভ্রাম্যমাণ আদালতে দুই ইয়াবাসেবীর কারাদণ্ড

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের হাওলাদার কান্দি এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই ইয়াবাসেবীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।

বুধবার (২২ জুলাই) রাত ৮টায় সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম প্রিয়া এ আদালত পরিচালনা করেন।

অভিযান পরিচালনার সময় তাদের কাছ থেকে ৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়।পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতে আটক ব্যক্তিদের স্বীকারোক্তির ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী প্রত্যেককে ১৫ (পনের) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

আটককৃতরা উভয়ে ঢেউখালী ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামের
মোঃ আশরাফ কাজীর পুত্র আমিনুল কাজী(৩১) ও খলিল শেখের পুত্র আজিজুল শেখ (২৫)

স্থানীয় বাসিন্দারা জানান, মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর সম্মিলিত প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত পদক্ষেপে এলাকায় স্বস্তি ফিরেছে। তারা মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান নিয়মিত চালিয়ে যাওয়ার দাবি জানান।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম প্রিয়া বলেন, মাদকের বিস্তার রোধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযান অব্যাহত থাকবে। মাদক সংশ্লিষ্ট অপরাধে কোনো ধরনের ছাড় না দিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৫:৪৪:০৫   ৭৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
লুলার ‘ঐতিহাসিক বিজয়’-এ বিশ্বনেতাদের অভিনন্দন
দুই বছরের মধ্যে জেলা পর্যায়ে বসবে রেডিওথেরাপি মেশিন: স্বাস্থ্যমন্ত্রী
আইজিপিকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে
নজরুলের চেতনায় তরুণ প্রজন্মকে আলোকিত করতে হবে : সংস্কৃতিমন্ত্রী
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ল ট্রেন, চালু মহানগর এক্সপ্রেস
মাদকবিরোধী অভিযান: নারায়ণগঞ্জে ৫০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেফতার, আদালতে সোপর্দ
ফতুল্লায় ৪ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারি গ্রেপ্তার
আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা: প্রবাসী কল্যাণ মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ