![]()
মধুখালী প্রতিনিধি: ফরিদপুরের মধুখালী উপজেলায় বার্ষিক উন্নয়ন তহবিলের আওতায় সংসদ সদস্যের অভিপ্রায় অনুযায়ী বাস্তবায়িত প্রকল্পের মাধ্যমে অসহায়, গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল এবং অসহায় উপকারভোগী নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর ১২টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত এবং সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কল্লোল সাহা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য ড. মো. ইলিয়াস মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী মধুখালী উপজেলা শাখার আমির মাওলানা আলিমুজ্জামান জামান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাহবুব এলাহীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ড. মো. ইলিয়াস মোল্লা বলেন, বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের অন্যতম লক্ষ্য হলো নারীর ক্ষমতায়ন এবং শিক্ষার প্রসার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে নারীদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলা, শিক্ষা গ্রহণে উৎসাহিত করা এবং তাদের অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে বিভিন্ন বাস্তবমুখী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, “নারীরা যাতে কোনোভাবেই পিছিয়ে না থাকে, সে লক্ষ্যেই মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল এবং অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হচ্ছে। এসব উদ্যোগ নারীদের স্বাবলম্বী হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনায় আরও উৎসাহিত করবে।”
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি উপকারভোগীদের হাতে বাইসাইকেল ও সেলাই মেশিন তুলে দেন।
বাংলাদেশ সময়: ১৫:৪৭:৫১ ৭ বার পঠিত