![]()
ফরিদপুর জেলা প্রতিনিধি: নৈতিক স্থলনজনিত অভিযোগে আলিয়াবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ওবায়দুর রহমানকে দলের প্রাথমিক সদস্যপদসহ বহিষ্কার করেছে ফরিদপুর জেলা বিএনপি।
আজ বৃহস্পতিবার ফরিদপুর জেলা বিএনপির প্রকাশিত এক সাংগঠনিক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নৈতিক স্থলনজনিত অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. ওবায়দুর রহমানকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রাথমিক সদস্যপদসহ বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পাশাপাশি দলীয় সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের দলীয় সম্পর্ক না রাখার নির্দেশ প্রদান করা হয়েছে।
ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছা এবং সদস্য সচিব এ.কে.এম. কিবরিয়া স্বপনের স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।
বাংলাদেশ সময়: ১৫:৪৮:৩০ ২৭ বার পঠিত