নৈতিক স্থলনজনিত অভিযোগে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক বহিষ্কার

প্রথম পাতা » ছবি গ্যালারী » নৈতিক স্থলনজনিত অভিযোগে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক বহিষ্কার
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬



নৈতিক স্থলনজনিত অভিযোগে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক বহিষ্কার

ফরিদপুর জেলা প্রতিনিধি: নৈতিক স্থলনজনিত অভিযোগে আলিয়াবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ওবায়দুর রহমানকে দলের প্রাথমিক সদস্যপদসহ বহিষ্কার করেছে ফরিদপুর জেলা বিএনপি।

আজ বৃহস্পতিবার ফরিদপুর জেলা বিএনপির প্রকাশিত এক সাংগঠনিক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নৈতিক স্থলনজনিত অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. ওবায়দুর রহমানকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রাথমিক সদস্যপদসহ বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পাশাপাশি দলীয় সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের দলীয় সম্পর্ক না রাখার নির্দেশ প্রদান করা হয়েছে।

ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছা এবং সদস্য সচিব এ.কে.এম. কিবরিয়া স্বপনের ‌ স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।

বাংলাদেশ সময়: ১৫:৪৮:৩০   ৭৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মধুখালীতে তিন বস্তায় ছয় টুকরো অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
চরভদ্রাসনে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬-এর উদ্বোধন
সদরপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান, ২০২৬-এর উদ্বোধন
সরিষাবাড়ীতে ৯৬ ব্যাচের ৩০ বছরপূর্তি স্মরণীয় নৌ-ভ্রমণ ও মিলনমেলা
আলফাডাঙ্গায় কবরস্থানের পাশে জীবনের ঠিকানা খুঁজছেন নদীভাঙনের শিকাররা
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
দেশের কোথাও সারের কোন ঘাটতি নেই: সমাজকল্যানমন্ত্রী
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় কাজ করছে সরকার: আমিনুল হক
ইউএস ওপেনের ফাইনালে সাবালেঙ্কা ও রিবাকিনা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ