ইতালিতে পাঠানোর নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ, নগরকান্দায় মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইতালিতে পাঠানোর নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ, নগরকান্দায় মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬



ইতালিতে পাঠানোর নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ, নগরকান্দায় মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ

সদরপুর ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নে ইতালিতে পাঠানোর প্রলোভন দেখিয়ে কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন, বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন ভুক্তভোগী ও তাদের স্বজনরা।
শুক্রবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৪টা থেকে ৫টা পর্যন্ত ফরিদপুর-বরিশাল মহাসড়কের মশাউজান স্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালিত হয়। এ সময় অনেক ভুক্তভোগী কান্নায় ভেঙে পড়েন। কয়েকজন নারীসহ আন্দোলনকারীরা অভিযোগ করেন, টাকা ফেরত না পেলে তারা চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন।
ভুক্তভোগীদের অভিযোগ, নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের মৃত মোহাম্মদ বেপারী (মহা বেপারী)-এর ছেলে মুরাদ বেপারী ইতালিতে পাঠানোর আশ্বাস দিয়ে তাদের কাছ থেকে কয়েক কোটি টাকা নিয়েছেন। তাদের দাবি, এতে কয়েক শতাধিক পরিবার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিক্ষোভ চলাকালে কিছু সময়ের জন্য ফরিদপুর-বরিশাল মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়ে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। পরে রোগীবাহী অ্যাম্বুলেন্স ও সাধারণ যাত্রীদের দুর্ভোগের কথা বিবেচনা করে আন্দোলনকারীরা অবরোধ প্রত্যাহার করেন এবং অভিযুক্তের বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ চালান।
খবর পেয়ে নগরকান্দা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ বলেন, “বিক্ষোভের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত মুরাদ বেপারীর বিরুদ্ধে মানবপাচারসহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে এবং তার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত মুরাদ বেপারীর বক্তব্য জানা সম্ভব হয়নি। তিনি পলাতক রয়েছেন এবং একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার সঙ্গে কথা বলা যায়নি।

বাংলাদেশ সময়: ২৩:০০:০৭   ২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল দ্রুত ঘোষণা করা হবে: ইসি মাছউদ
পাকিস্তানের নিরাপত্তা চৌকিতে জঙ্গি হামলা, ১২ সেনাসহ নিহত ২৭
জনগণের সঙ্গে প্রতারণা করলে বঙ্গোপসাগরে ডুবে মরতে হবে: হাসনাত আবদুল্লাহ
পদত্যাগ করলেন রাষ্ট্রপতি
রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন
খুব শিগগিরই পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু
ইতালিতে পাঠানোর নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ, নগরকান্দায় মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ
সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ - স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
ভূমি সেবায় অনন্য নজির: সরিষাবাড়ীর এসিল্যান্ড লিজা রিছিলের প্রশংসনীয় উদ্যোগ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ