![]()
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জ পৌর শহরের বালিজুড়ী বাজারের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন ‘মিম গিফট কর্নার’ নামের একটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দোকানটিতে থাকা প্রায় সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
শুক্রবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রতিষ্ঠানটির মালিক সিরাজুল ইসলাম জানান, আগুনে তার দোকানের প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। সরকারিভাবে আর্থিক সহায়তার আশু দৃষ্টি কামনা করেছেন সিরাজুল ইসলাম।
বাংলাদেশ সময়: ১৬:৪৫:৩৯ ৪ বার পঠিত