শনিবার, ২৫ জুলাই ২০২৬

সদরপুরে ভ্রাম্যমান আদালতে এক যুবকের কারাদণ্ড

প্রথম পাতা » ছবি গ্যালারী » সদরপুরে ভ্রাম্যমান আদালতে এক যুবকের কারাদণ্ড
শনিবার, ২৫ জুলাই ২০২৬



সদরপুরে ভ্রাম্যমান আদালতে এক যুবকের কারাদণ্ড

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সদরপুরে আঠারো বছর বয়সী এক ইয়াবাসেবী ও ইয়াবা সাপ্লায়ারকে আটক করে কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। আটককৃত যুবকের নাম নুর ইসলাম (১৮) সে পার্শ্ববর্তী নগরকান্দা উপজেলার শ্রীরামদিয়া গ্রামের আলামীন মাতুব্বরের ছেলে।

শুক্রবার (২৪ জুলাই) রাত ৮.৩০ টায় গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় পুলিশ ফোর্সসহ সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের নয়াকান্দি গ্রামে তাকে আটক করা হয়। ভ্রাম্যমান আদালত সূত্র জানিয়েছে, আটকের পর তল্লাশী করে তার কাছ থেকে ৪ পিস ইয়াবা বড়ি পাওয়া যায়। জব্দকৃত ইয়াবা বড়ি জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযুক্ত যুবকের স্বীকারোক্তির ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ এর ৩৬ এর ৫ ধারা মোতাবেক তাকে ১৫ (পনের) দিনের কারাদণ্ড ২০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

এ প্রসঙ্গে উপজেলা কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া বলেন, এই অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৭:১০:১৯   ৪১ বার পঠিত