ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী

প্রথম পাতা » আন্তর্জাতিক » ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী
শনিবার, ২৫ জুলাই ২০২৬



ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ও পরীক্ষা ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বাধীন আন্দোলনের পর ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। তার পদত্যাগপত্র গ্রহণের পর শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশীকে।

শনিবার ভারতের রাষ্ট্রপতির দপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে এবং প্রহ্লাদ যোশীকে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি তিনি তার বর্তমান মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করবেন।

পদত্যাগের পর ধর্মেন্দ্র প্রধান জানান, চলমান পরিস্থিতিকে কোনো পক্ষ যেন নিজেদের স্বার্থে ব্যবহার করতে না পারে এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়টি বিবেচনায় নিয়েই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

নিট প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষা ব্যবস্থার স্বচ্ছতা এবং শিক্ষার্থীদের দাবিকে কেন্দ্র করে দেশজুড়ে আন্দোলন শুরু হয়।

পরে সরকার ও আন্দোলনকারীদের মধ্যে আলোচনা হয়। এর মধ্যেই কেন্দ্রীয় মন্ত্রিসভায় এই পরিবর্তন এলো।

এর আগে শনিবার প্রায় ৩৬ দিন ধরে চলা আন্দোলনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করে সিজেপি।

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের কয়েক ঘণ্টার মধ্যেই আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেয় সংগঠনটি। কেন্দ্রীয় মন্ত্রী জে.পি. নাড্ডা ও জিতেন্দ্র সিংয়ের সঙ্গে বৈঠকের পর এ সিদ্ধান্ত জানানো হয়।

সিজেপির মূল দাবিগুলোর মধ্যে ছিল-কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ, আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা ও এফআইআর প্রত্যাহারের নিশ্চয়তা এবং নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পরিবারের জন্য আর্থিক সহায়তা।

সূত্র: এনডিটিভি

বাংলাদেশ সময়: ২২:২৯:৫৯   ৬৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য মোকাবিলায় ‘কাঠমান্ডু ঘোষণা’ গৃহীত
হরমুজ প্রণালি নিয়ে ইরান-দক্ষিণ কোরিয়ার আলোচনা
ড্রোন হামলার পর মিয়ানমারের মান্দালে বিমানবন্দর বন্ধ
রিপাবলিকানরা কংগ্রেসে জিতলে মার্কিনিদের ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের
হাসিনার বক্তব্যের সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা নেই : হর্ষবর্ধন শ্রিংলা
ইরানের হামলার জবাবে ৫টি তেলবাহী জাহাজ ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের
দক্ষিণ কোরিয়া যেভাবে মার্কিন-ইরান যুদ্ধের মাঝে আটকা পড়েছে
যুদ্ধ শীতকাল পর্যন্ত গড়াতে পারে : জেলেনস্কি
মার্কিন অর্থনৈতিক চাপের মধ্যে ইরানে পেট্রোলের দাম বাড়ল
পুতিনের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শেষে ইউক্রেনের পথে ট্রাম্পের প্রতিনিধিরা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ