জামালপুরে বিজ্ঞান ও গণিত অলিম্পিয়াড বিষয়ক কর্মশালা শুরু

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে বিজ্ঞান ও গণিত অলিম্পিয়াড বিষয়ক কর্মশালা শুরু
রবিবার, ২৬ জুলাই ২০২৬



জামালপুরে বিজ্ঞান ও গণিত অলিম্পিয়াড বিষয়ক কর্মশালা শুরু

জেলা শহরের কালেক্টরেট স্কুলে বিজ্ঞান ও গণিত অলিম্পিয়াড বিষয়ক দুই দিনব্যাপী এক কর্মশালা আজ শুরু হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুফ আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মশালার উদ্বোধন করেন।

জেলা প্রশাসন ও কালেক্টরেট স্কুলের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই কর্মশালায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক আফসানা তাসলিম।

জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুফ আলী বলেন, বিজ্ঞানভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে শিক্ষার্থীদের বিজ্ঞান বিষয়ে সঠিক জ্ঞান অর্জন করা প্রয়োজন। আমাদের অনেক মেধাবী শিক্ষার্থী আছে, যাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার সক্ষমতা আছে। এই কর্মশালা তাদের সামনের দিকে এগিয়ে যেতে উৎসাহিত করার একটি উদ্যোগ।

তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার্থীদের এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে তারা যোগ্য ও নৈতিকতাসম্পন্ন নাগরিক হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিযোগিতায় অংশগ্রহণের সক্ষমতা অর্জন করতে পারে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক, অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল ইসলাম, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আলম এবং কালেক্টরেট স্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ সেকান্দর আলী।

জেলার সাতটি উপজেলার নবম ও দশম শ্রেণির মোট ৪৫ জন শিক্ষার্থী এই কর্মশালায় অংশ নিচ্ছে। কর্মশালায় শিক্ষার্থীরা পদার্থ বিজ্ঞান, রসায়ন এবং আইসিটি বিষয়ে জ্ঞান লাভ করবে। সংশ্লিষ্ট বিষয়গুলোর ওপর মোট ১২ জন শিক্ষক শিক্ষার্থীদের পাঠদান করবেন।

বাংলাদেশ সময়: ১৭:১৬:২৫   ৬৩ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, দুর্গাপূজায় সর্বাত্মক নিরাপত্তা দেবে সরকার : ত্রাণমন্ত্রী
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় দরকার সহনশীল অর্থনীতি : পরিবেশমন্ত্রী
চিংড়ি রপ্তানি বাড়াতে পরিবেশবান্ধব উৎপাদনে জোর বাণিজ্যমন্ত্রীর
সোনারগাঁয়ে মেঘনা নদীতে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস
রূপগঞ্জে পরিত্যক্ত দোকান থেকে ৫৯০ ইয়াবাসহ গ্রেপ্তার ৪
সিদ্ধিরগঞ্জে সড়ক ও ড্রেন নির্মাণকাজের উদ্বোধন নাসিক প্রশাসকের
বিদ্যুৎ খাতে অর্থায়ন বাড়াতে চীনা ব্যাংকের প্রতি আহ্বান জ্বালানিমন্ত্রীর
সরিষাবাড়ীতে যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান বাবুল মিঞা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ