নেত্রকোণায় ২০০০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » নেত্রকোণায় ২০০০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার
রবিবার, ২৬ জুলাই ২০২৬



নেত্রকোণায় ২০০০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার

জেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মাহমুদুল হাছান (৩৮) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক আজ দুপুর ১২টায় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গতকাল শনিবার (২৫ জুলাই) বিকেল ৪টা ১০ মিনিট থেকে সাড়ে ৫টা পর্যন্ত নেত্রকোণা সদর থানাধীন চল্লিশা ইউনিয়নের চল্লিশায় নেত্রকোণা বাইপাস সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

মো. নাজমুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি রেইডিং টিম জেলার সদর উপজেলার চল্লিশায় নেত্রকোণা বাইপাস সংলগ্ন নেত্রকোণা-ময়মনসিংহ পাকা রাস্তার ওপর বাবুল মিয়ার মুদি দোকানের দক্ষিণ পাশে অস্থায়ী চেকপোস্ট বসায়। সেখানে যানবাহন তল্লাশিকালে ২ হাজার পিস ইয়াবাসহ মাহমুদুল হাছানকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত মাহমুদুল হাছান সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার চামরদাণী ইউনিয়নের বলরামপুর গ্রামের মৃত আমির উদ্দিন ও মৃত রমিজা খাতুনের পুত্র।

অভিযানকালে তার কাছ থেকে ২০০ গ্রাম ওজনের ২ হাজার পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট (যার আনুমানিক বাজারমূল্য ৮ লাখ টাকা। মাদক পরিবহনে ব্যবহৃত একটি লাল রঙের মোটরসাইকেল (মূল্য ১ লাখ ২০ হাজার টাকা), দুইটি মোবাইল ফোন এবং মাদক বিক্রির নগদ ১৫০০ টাকা জব্দ করা হয়। জব্দকৃত আলামতের (নগদ অর্থ ছাড়া) আনুমানিক বাজারমূল্য ৯ লাখ ৪১ হাজার ৫০০ টাকা।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. আল-আমিন বাদী হয়ে নেত্রকোণা সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

মো. নাজমুল হক বলেন, মাদকের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৭:১৭:১৯   ৮৪ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, দুর্গাপূজায় সর্বাত্মক নিরাপত্তা দেবে সরকার : ত্রাণমন্ত্রী
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় দরকার সহনশীল অর্থনীতি : পরিবেশমন্ত্রী
চিংড়ি রপ্তানি বাড়াতে পরিবেশবান্ধব উৎপাদনে জোর বাণিজ্যমন্ত্রীর
সোনারগাঁয়ে মেঘনা নদীতে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস
রূপগঞ্জে পরিত্যক্ত দোকান থেকে ৫৯০ ইয়াবাসহ গ্রেপ্তার ৪
সিদ্ধিরগঞ্জে সড়ক ও ড্রেন নির্মাণকাজের উদ্বোধন নাসিক প্রশাসকের
বিদ্যুৎ খাতে অর্থায়ন বাড়াতে চীনা ব্যাংকের প্রতি আহ্বান জ্বালানিমন্ত্রীর
সরিষাবাড়ীতে যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান বাবুল মিঞা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ