পররাষ্ট্র প্রতিমন্ত্রীর মাদকবিরোধী অবস্থান বাস্তবায়নের দাবিতে নগরকান্দায় মানববন্ধন

প্রথম পাতা » ছবি গ্যালারী » পররাষ্ট্র প্রতিমন্ত্রীর মাদকবিরোধী অবস্থান বাস্তবায়নের দাবিতে নগরকান্দায় মানববন্ধন
সোমবার, ২৭ জুলাই ২০২৬



পররাষ্ট্র প্রতিমন্ত্রীর মাদকবিরোধী অবস্থান বাস্তবায়নের দাবিতে নগরকান্দায় মানববন্ধন

সদরপুর ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নে মাদক ব্যবসায়ী ও তাদের সহযোগীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঘোষিত মাদকবিরোধী অবস্থান বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৬ জুলাই) বিকালে ডাঙ্গী ইউনিয়নের বিলগোবিন্দপুর এলাকায় স্থানীয় সর্বস্তরের জনগণের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

সাবেক চেয়ারম্যান বুলবুল সরদার ও মানববন্ধনে অংশগ্রহণকারী অনেকেই বলেন, মাদকের ভয়াবহ বিস্তারের কারণে যুবসমাজ ধ্বংসের মুখে পড়ছে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ, তাদের সহযোগীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা এবং এলাকাকে মাদকমুক্ত করতে প্রশাসনের কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, একটি সুন্দর ও নিরাপদ সমাজ গড়তে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার বিকল্প নেই। তারা আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনপ্রতিনিধি, অভিভাবক ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

মানববন্ধনে ডাঙ্গী ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, যুবসমাজ, সুধীজন ও স্থানীয় বাসিন্দারা অংশগ্রহণ করেন।

এলাকাবাসী মাদক ব্যবসায়ী ও তাদের সহযোগীদের বিচারের আওতায় আনার দাবি এবং “সুন্দর একটি সমাজ গড়ি, মাদককে না বলি”—মাদক বিরোধী মানববন্ধনে এমন স্লোগান তুলে ধরা হয়।

বাংলাদেশ সময়: ১৬:২৪:১৫   ১২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


কমনওয়েলথে রেকর্ড গড়ে সোনা জয় ভারতের মীরবাইয়ের
আইনজীবী শান্তকে পরিকল্পিতভাবে হত্যা করা হয় : পুলিশ
পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইন প্রয়োগ জরুরি : পরিবেশ প্রতিমন্ত্রী
আগামী সপ্তাহ থেকে গ্যাসসংকট কিছুটা কেটে যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী
তথ্য ও সম্প্রচারমন্ত্রী বর্তমান সরকারের সময়ে সাংবাদিকরা চাপমুক্ত পরিবেশে কাজ করছেন
ঘনিষ্ঠ দৃশ্যে না, ছবি থেকে বাদ পড়েছেন যেসব তারকা
দিল্লির আন্দোলনের বিরুদ্ধে পোস্ট দিয়ে আলোচনায়, কে এই অভিনেত্রী
নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী অনুষ্ঠানে মাঠে উপস্থিত প্রধানমন্ত্রী
বিনিয়োগকারীদের নিরাপদ ও স্থিতিশীল পরিবেশ নিশ্চিতে গুরুত্ব দিচ্ছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পূবালী ব্যাংকের উদ্যোগে নগরকান্দায় ক্যাশলেস ‘বাংলা কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা ও র‍্যালি অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ